রেসিপি
মজাদার তেঁতুল চিংড়ি
চিংড়ি পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। চিংড়ি দিয়ে যা-ই রান্না করা হয় সেই খাবারই সবাই খুব তৃপ্তি নিয়ে খায়। তাই আমদের আজকের রেসিপি মজাদার তেঁতুল চিংড়ি। এটি মালয়েশিয়ার একটি জনপ্রিয় রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু। চলুন রেসিপিটি দেখে নিই।
উপকরণ
চিংড়ি- ২৫০ গ্রাম
ঘন তেঁতুল গোলা পানি - হাফ কাপ
মরিচ বাটা- এক চা চামচ
ধনে গুঁড়া - এক চা চামচ
ভাজা জিরা গুঁড়া - হাফ চা চামচ
হলুদ গুঁড়া - এক চিমটি
চিনি- সামান্য
তেল- পরিমাণমতো
লবণ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে চিংড়ি ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রাখুন। প্যানে তেল গরম করে চিংড়ি দিয়ে দিন। এরপর সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিন। এবার ভালো করে ভাজুন। খানিকটা ভাজা হলে তেঁতুল জল ও চিনি দিয়ে দিন। আবার ভাজতে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে চিংড়ির গায়ে মশলা লেগে এলে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

মেরিনা আক্তার তন্নি