রাশিফল
ভ্রমণের সুযোগ পাবেন সিংহ, মর্যাদা বৃদ্ধি পাবে তুলার
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৬। শুভবার শুক্র ও রোববার। শুভ রত্ন হীরা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি ব্যতিক্রমী চিন্তাভাবনার প্রতি আকৃষ্ট। আপনার ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ প্রখর। আপনি মেধাবী। নতুন চিন্তা ও ভাবধারার প্রতি সহজেই আকৃষ্ট হন। তবে আপনি কারো সঙ্গে আপস করতে পারেন না, তাই সাধারণভাবে আপনার বন্ধুর সংখ্যা কম। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনার ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব দাবারু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, বিজ্ঞানী রোনাল্ড রস, গায়িকা কানিজ সুবর্ণা প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। আবেগ ও উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। বন্ধুদের সহযোগিতা পাবেন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। আত্মীয়স্বজনের সান্নিধ্যে আনন্দবোধ করতে পারেন। যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য নিজেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ঐকান্তিক প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। আপনার ব্যক্তিত্বের জন্য কেউ কেউ আপনার প্রতি আকর্ষণ বোধ করতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জ্ঞানসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে পদস্থ কারো আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
জীবন ও জগৎ সম্পর্কে জ্ঞান আহরণের সুযোগ সৃষ্টি হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যেতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার নামে কোনো বদনাম রটতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূলে থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনরা শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

ড. মুহম্মদ আনিসুল হক