রেস্তোরাঁয় ইফতার
নস্টালজিক ক্যাফেতে ইফতার প্লাটার

ধানমণ্ডির নস্টালজিক ক্যাফেতে রয়েছে ইফতারের বিশেষ আয়োজন। রেগুলার খাবারের পাশাপাশি মোট তিনটি প্লাটার দিয়ে সাজানো হয়েছে ইফতার।
প্রথম প্লাটারে রয়েছে গ্রিলড চিকেন, বাটার নান, পাস্তা চিকেন উইথ হোয়াইট সস, কেশোনাট সালাদ, স্টিমড ভেজিটেবল মম দুটি, গ্রিন আপেল, খেঁজুর দুটি, জিলাপী চারটি ও লেবুর শরবত। এই প্লাটারের দাম ৬৪৭ টাকা।
ফ্রাইড রাইস, বিফ মাসাল, মিক্সড ভেজিটেবল, স্প্রিং রোল দুটি, স্টিমড চিকেন মম দুটি, গ্রিন আপেল, খেঁজুর দুটি, জিলাপি চারটি ও লেবুর শরবত দিয়ে সাজানো হয়েছে দ্বিতীয় প্লাটার। এর দাম ৫৯৭ টাকা।
তৃতীয় প্লাটারে আছে রেশমি চিকেন খিচুড়ি, সালাদ, ফ্রাইড চিকেন উইংস দুটি, জিলাপি চারটি, খেঁজুর দুটি, গ্রিন আপেল অর্ধেকটা ও লেবুর শরবত। এর দাম পরবে ৩৯৭ টাকা।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই ক্যাফে। তাই আজই ইফতার করতে চলে যান নস্টালজিয়া ক্যাফেতে।

ফিচার ডেস্ক