রেস্তোরাঁয় ইফতার
শ্রীলঙ্কান খাবারে ইফতার
বাঙালি সব সময় ভোজনরসিক। তবে অনেকেই মনে করতে পারেন, রোজার সময় হয়তো একটু হলেও কমবে। এমনটা মনে করার কোনো কারণ নেই। কারণ, রেস্টুরেন্টগুলো রমজানজুড়ে একটু ভিন্নভাবে সাজিয়ে তোলে খাবারের পসরা।
শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী খাবারের স্বাদে বেশ পরিচিতি পেয়েছে বনানীর ১৯ নম্বর রোডের ‘টেস্ট অব লংকা’। রমজানে তাদের রয়েছে ভিন্ন ধরনের আয়োজন। ইফতারে রয়েছে দুটি ভিন্ন স্বাদের প্ল্যাটার। এর মধ্যে থাকছে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী খাবার টুনা কাটলেট, গ্রিল্ড প্রন, বিফ, ইয়োলো রাইস, চিকেন কারি, পটেটো কারি, ডেজার্ট, খেজুর এবং ডিক্স। অন্যটিতে থাকছে টুনা কাটলেট, চিলিস অনিয়ন সামবল, বিফ, এগ অ্যান্ড প্লেন হোপার্স, চিকেন কারি, পটেটো কারি, ডেজার্ট, খেজুর এবং ডিক্স। প্ল্যাটার দুটির জন্য আপনাকে খরচ করতে হবে ৯৯৯ টাকা।
.jpg)
এটাই শেষ নয়, ইফতারে তাদের রয়েছে আরো একটি আয়োজন ফ্যামিলি প্ল্যাটার। পুরো চারজনের জন্য খাবারটিতে রয়েছে শ্রীলঙ্কান ফ্রাই উইংস, টুনা চিজ কাটলেট, স্পেশাল সালাদ, বিফ চিজ কট্টু রোটি, স্পেশাল রাইস, চিকেন কারি, ভেজিটেবল রেড কারি, মজাদার স্বাদের প্রন, খিরি ভাত, আইসক্রিম, লেমোনেড এবং খেজুর। এর জন্য আপনাকে গুনতে হবে চার হাজার ৮০০ টাকা।
আর ২৪ জুন পর্যন্ত যেকোনো একটি প্লাটার নিলেই পাচ্ছেন আরেকটি ফ্রি। পুরো রমজানজুড়েই পাবেন খাবারের এই ভিন্ন আয়োজন।

তৌহিদুল ইসলাম তুষার