রাশিফল
অবিবাহিত ধনুর বিয়ে হবে, সন্তান লাভের যোগ আছে কুম্ভের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ২ ও ৪। শুভবার রবি ও সোম। শুভ রত্ন মুক্তা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি চিন্তা ও ধ্যানধারণায় মৌলিকত্বের অধিকারী। অন্যদের চেয়ে আপনি আলাদা। আপনার অনুভূতি আবেগ ও সেন্টিমেন্টের সঙ্গে জড়িত যে কোনো বিষয়েই আপনি সংবেদনশীল। আপনার ইনটুইশন প্রখর। আধ্যাত্মিকতার প্রতি রয়েছে প্রবল অনুরাগ। আর মানসিক শক্তি আপনাকে অন্যদের চেয়ে উচ্চস্তরে উন্নীত করবে। অপ্রত্যাশিত ঝামেলা আসবে আপনার জীবনে। মামলা-মোকদ্দমা ও ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব রাষ্ট্রনায়ক গ্যারি বল্ডি, কথাশিল্পী ন্যাথানিয়েল হ্যাথ্রোন, খান জয়নুল, জিনা লোলো ব্রিজিদা, সাবেক সচিব এম আনিসুজ্জামান প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা ও সমর্থন পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদ ফিরে পেতে পারেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ বোধ করতে পারেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
অনুকূল সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারেন। পোশাক পরিচ্ছদে বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর ভালো নাও থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। ট্রেড ইউনিয়ন নেতাকর্মীদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রাপ্তিযোগ আছে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। কর্মস্থলে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে উৎসাহ পাবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার নামে কোনো ধরনের বদনাম রটার আশঙ্কা আছে। কোনো মৃত ব্যক্তির সম্পদ পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি অনুকূলে থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও পারবেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে না। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সম্ভাবন্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বন্ধুদের সহযোগিতা পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় অগ্রগতি আসতে পারে।

ড. মুহম্মদ আনিসুল হক