বনশ্রীতে ‘রেড’-এর তৃতীয় শাখা শুরু হতে যাচ্ছে
সৌন্দর্যসেবায় আট বছরের সফল ধারাবাহিকতায় রেড বিউটি সেলুন বনশ্রীতে তৃতীয় শাখা শুরু করতে যাচ্ছে। বনশ্রীর বি ব্লকের ১৩ নম্বর বাড়িতে এই নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আগামী ২ অক্টোবর (রোববার) বিকেল ৫টায় এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী এই আয়োজনে দেশের স্বনামধন্য সৌন্দর্য বিশেষজ্ঞ, আলোকচিত্রী, গায়ক, করপোরেট ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, পরিচালক, পেইন্টার, ফ্যাশন ডিজাইনার ও মডেলরা উপস্থিত থাকবেন।
রেড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা পারভীন এনটিভি অনলাইনকে বলেন, ‘২০০৯ সাল থেকে রেড-এর যাত্রা শুরু। অনেকগুলো বছর পার হয়ে গেছে। যারা রেড-এর সেবা নিয়ে সন্তুষ্ট, তাদের ইচ্ছা রেড-এর শাখা চারিদিকে ছড়িয়ে দেওয়া। অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন, জ্যামের কারণে বনানী ও মোহাম্মদপুরের রেড-এর শাখায় যেতে তাদের কষ্ট হয়ে যায়। বিশেষ করে, আমার বনশ্রীর অনেক ক্লায়েন্ট আছেন, যাঁরা এই অভিযোগটা বেশি করেন। তাঁদের কাছাকাছি রেড-এর সেবা পৌঁছে দিতেই বনশ্রীতে নতুন শাখা শুরু করতে যাচ্ছি।’
রেড বিউটি সেলুনের এই শাখায় সৌন্দর্যবিষয়ক সব ধরনের সেবাই রয়েছে। তাই পরিপূর্ণ সেবা নিতে বনশ্রীর এই শাখায় একবার ঢু মেরে আসতে পারেন।

ফিচার ডেস্ক