টিফিনে শিশুর জন্য প্রস্তুত করুন ‘ট্রিপল কালার পরোটা’
বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কোন ধরনের স্ন্যাকস বা টিফিন কী দেওয়া যায়, এটা নিয়ে অনেকের ভাবনার অন্ত নেই। আসলে শিশুদের পুষ্টিকর খাবার বিবেচনা করলে সবসময় দরকার স্বাস্থ্যকর খাবার। এজন্য টিফিন বা নাস্তায় ‘ট্রিপল কালার পরোটা’ একটু ভিন্ন স্বাদের মুখরোচক খাবার, যেটি বাসায় সহজে প্রস্তুত করা যায়।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভানের একটি পর্বে ‘ট্রিপল কালার পরোটা’ রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী আফিফা আক্তার লিটা। আসুন, জেনে নিই বাসায় সহজে ‘ট্রিপল কালার পরোটা’ রেসিপি তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
গরম পানি
ময়দা
বিট
গাজরের পেস্ট
তেল
ঘি
চিনি
লবণ
প্রস্তুত প্রণালি
প্রথমে এক কাপ ময়দার সাথে তিন কালারের পেস্ট আলাদা আলাদাভাবে ময়দার সাথে মিশিয়ে ডোর বানিয়ে নিতে হবে।
এরপর ওই ডোরগুলো দিয়ে তিন স্তর বিশিষ্ট রুটি বানিয়ে ফোল্ড করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
এরপর ওই টুকরোগুলো দিয়ে সুন্দর করে পরোটা বানিয়ে তেলে ভেঁজে নিতে হবে। এরপর হয়ে গেল ট্রিপল কালার পরোটা।

ফিচার ডেস্ক