Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • ইসলাম
ফিচার ডেস্ক
১০:৫৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১১:০৭, ১৩ মার্চ ২০২৬
ফিচার ডেস্ক
১০:৫৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১১:০৭, ১৩ মার্চ ২০২৬
আরও খবর
জয়পুরহাটে জুমাতুল বিদা পালিত
দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় জুমাতুল বিদা পালিত
আজ পবিত্র জুমাতুল বিদা
জুমাতুল বিদা দিয়ে কাল শেষ হচ্ছে রমজান
মক্তব অলিম্পিয়াড ২০২৬, সিজন-১ এর চ্যাম্পিয়ন নীলফামারীর তাওহীদা

জুমাতুল বিদার আমল ও ফজিলত

ফিচার ডেস্ক
১০:৫৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১১:০৭, ১৩ মার্চ ২০২৬
ফিচার ডেস্ক
১০:৫৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১১:০৭, ১৩ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ। এ দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। জুমাতুল বিদা পবিত্র রমজানুল মোবারকের আখেরি জুমাকে বলা হয়। রমজানের শেষ জুমা হওয়ায় দিনটি মুসল্লিদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য বিশেষ দিন হিসেবে জুমার দিনকে নির্ধারণ করেছেন এবং বিশেষ মাস হিসেবে রমজান মাসকে নির্ধারণ করেছেন। আর ‘জুমা’ এবং ‘রমজান’ যদি একত্র হয়ে যায়, তাহলে এর দ্বিগুণ মর্যাদা যোগ হয়। তন্মধ্যে শেষ জুমা বা বিদায়ী জুমা বিশেষ গুরুত্ববহ। 

এ দিনকে ঘিরে সমাজে অনেক সময় বিশেষ আমল বা আলাদা নামাজের কথা প্রচার করা হয়, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি কোরআন বা হাদিসের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো বর্ণনায় পাওয়া যায় না। 

ইসলামি গবেষকদের মতে, ‘জুমাতুল বিদা’ শব্দটি মূলত প্রচলিত একটি পরিভাষা; এ দিনের বিশেষ কোনো ফজিলত বা আমলও কোরআন-হাদিসে পাওয়া যায় না।

তবে ইসলামে শুক্রবার বা জুমার দিনটির মর্যাদা এমনিতেই অনেক বেশি। আর রমজান মাসে এ দিনের গুরুত্ব আরও বাড়ে। সেই কারণে রমজানের শেষ শুক্রবারকে অনেক মুসল্লি আবেগ ও গুরুত্বের সঙ্গে পালন করেন।

ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, জীবনে হয়তো আরেকটি রমজানের শেষ জুমা পাওয়ার সুযোগ নাও হতে পারে। এই উপলব্ধি থেকেই তারা এ দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। অন্যান্য জুমার দিনের মতো এই দিনে আছে এমন মাহেন্দ্রক্ষণ, যখন মহান আল্লাহ বান্দার যাবতীয় দোয়া কবুল করেন। বান্দা তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা-ই দান করেন। এদিন মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ মোনাজাত করেন এবং রহমত, মাগফিরাত ও নাজাতের জন্য প্রার্থনা করেন। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দিনটিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করে। 

জুমাতুল বিদার ফজিলত ও মর্যাদা দুটো কারণে পবিত্র রমজানের কারণে—রমজান মাস সীমাহীন ফজিলতের মাস এবং এটি উম্মতে মোহাম্মাদীর জন্য মহান আল্লাহর বিশেষ উপহারস্বরূপ। 

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব বলেছেন, বনি আদমের প্রত্যেকটি নেক-আমলের সওয়াব দশ থেকে সাতশ গুণ পর্যন্ত দেওয়া হয় শুধু রোজা ছাড়া। কেননা রোজা শুধুই আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। আর নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের চেয়েও বেশি প্রিয়। তোমাদের কারও রোজা থাকা অবস্থায় যদি কেউ তার সঙ্গে জাহেলের মতো আচরণ করে তাহলে সে বলে দেবে, আমি একজন রোজাদার। (বোখারি, হাদিস: ৫৯২৭)। 

আর জুমার দিনের মাহাত্ম্য সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সূর্যোদয়ের মাধ্যমে যে দিনগুলো হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আর এদিনের মধ্যে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলমান নামাজরত অবস্থায় দোয়া করলে অবশ্যই তার দোয়া কবুল করা হয়। (তিরমিজি, হাদিস: ৪৯১)। রমজান মাসে রোজা অবস্থায় জুমার দিনের নিশ্চিত দোয়া কবুলের শেষ সুযোগ হিসেবে জুমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জুমার দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন, তাতে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই তিনি তাকে তা দান করেন। কুতায়বা (রা.)-এর বর্ণনায় আরও আছে, তিনি তার হাত দ্বারা মুহূর্তটির স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন। (মুসলিম, হাদিস : ১৮৫৪)।

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্ত তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। (আবু দাউদ, হাদিস : ১০৪৮)

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচাকেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম) ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯)।

হজরত মুহাম্মদ (সা.) এক হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। (ইবনে মাজাহ, হাদিস: ১০৯৮)।

হাদিসে এসেছে, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, এরপর জুমা পড়তে উপস্থিত হয় এবং মনোযোগ দিয়ে নীরবে খুতবা শোনে, সে ব্যক্তির এই জুমা ও (আগামী) জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরও তিন দিনের সগিরা গুনাহগুলো ক্ষমা করা হয়। (মুসলিম)

ধর্ম ও জীবন জুমাতুল বিদা
২৩ ফেব্রুয়ারি ২০২৬
দক্ষিণবঙ্গের ‘গুঠিয়া মসজিদ’
১৯ ফেব্রুয়ারি ২০২৬
আজ এনটিভিতে শুরু হচ্ছে ‘মক্তব অলিম্পিয়াড ২০২৬’
১৮ ফেব্রুয়ারি ২০২৬
আটলান্টিকের বুকে অনন্য এক স্থাপত্যশৈলী
১৮ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ নিলেন শায়খ আহমাদুল্লাহ
২৯ অক্টোবর ২০২৫
ঢাকার প্রথম মসজিদ
১৬ আগস্ট ২০২৫
মুসলিম স্থাপত্যের নিদর্শন নোয়াখালী জেলা জামে মসজিদ
১২ আগস্ট ২০২৫
অটোমান স্থাপত্যের অনন্য নিদর্শন মোহাম্মদ আল-আমিন মসজিদ
০২ জুন ২০২৫
৩৮৫ বছরের ধানমন্ডি ঈদগাহ
২০ এপ্রিল ২০২৫
ইস্টার সানডে আজ
০৪ মার্চ ২০২৫
সন্দ্বীপে শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধর্মসভা অনুষ্ঠিত
  •  
সর্বাধিক পঠিত
  1. নোয়াখালীর ২৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপন
  2. বরিশালে ১০ হাজার পরিবারের ঈদ উদযাপন
  3. ফরিদপুরের ১৩ গ্রামে ঈদ উদযাপন
  4. লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদযাপন
  5. সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ পালন
  6. পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x