অ্যাডিলেডে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ দিল অস্ট্রেলিয়া
ব্রিসবেনে প্রথম টেস্ট হেসেখেলেই জিতেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও চালকের আসনে অসিরা। এমনকি সুযোগ এসেছিল ইংল্যান্ডকে ফলোঅন করানোরও। তবে সেটা না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ইংলিশদের ৪৬৮ রানের বিশাল চ্যালেঞ্জ দিয়েছে স্টিভেন স্মিথের দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩০ রানে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। লিডসহ অসিরা পুঁজি পেয়েছেন ৪৬৭ রানের। দ্বিতীয় ইনিংসে দলের হাফসেঞ্চুরি করেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। ব্যাট হাতে ৫৪ বলে ৫১ করেন হেড। আর ৯৬ বলে ৫১ রান করেন লাবুশেন। ৩৩ রান আসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে ৪৭৩ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। সেঞ্চুরিতে মার্নাস লাবুশেন খেলেন ১০৩ রানের দায়িত্বশীল ইনিংস। ৯৫ রান করেন ডেভিড ওয়ার্নার। ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ করেন ৯৩ রান।
বিপরীতে ব্যাট করতে নেমে ২৩৬ রানে থেমে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৫৭ বলে ৮০ রান করেন ডেভিড মালান। জো রুট খেলেন ১১৬ বলে ৬২ রানের ইনিংস। এবার দ্বিতীয় ইনিংস বিশাল লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৪৭৩ (লাবুশেন ১০৩, ওয়ার্নার ৯৫, স্মিথ ৯৩, ক্যারি ৫১ ; স্টোকস ১১৩/৩, অ্যান্ডারসন ৫৮/২)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৩৬ ( মালান ৮০, রুট ৬২, স্টোকস ৩৪; স্টার্ক ৩৭/৪, লায়ন ৫৮/৩)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৩০ (হেড ৫১, লাবুশেন ৫১; মালান ৩৩/২, রবিনসন ৫৪/২)।

স্পোর্টস ডেস্ক