Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
স্পোর্টস ডেস্ক
১৩:৪০, ১৯ মার্চ ২০২৩
আপডেট: ১৬:০৩, ১৯ মার্চ ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৩:৪০, ১৯ মার্চ ২০২৩
আপডেট: ১৬:০৩, ১৯ মার্চ ২০২৩
আরও খবর
এবার একসঙ্গে খেলবেন সাকিব-তাসকিন
সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম
তামিমের পাশে দাঁড়ালেন সাকিব
সাকিবকে ফেরাতে মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে : আসিফ
সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

গ্র্যাজুয়েট হলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক
১৩:৪০, ১৯ মার্চ ২০২৩
আপডেট: ১৬:০৩, ১৯ মার্চ ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৩:৪০, ১৯ মার্চ ২০২৩
আপডেট: ১৬:০৩, ১৯ মার্চ ২০২৩
সাকিব আল হাসান । ছবি : এআইইউবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

বাইশ গজে ব্যাট উঁচিয়ে ধরেছেন বহুবার, এবার সমাবর্তনের মঞ্চে উঁচিয়ে ধরলেন হ্যাট। মুখে চওড়া হাসি। পরনে কালো-সবুজ গাউন। এমন বেশে যে এই প্রথম দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের নামের পাশে যুক্ত হলো নতুন অর্জন। সাকিব আল হাসান এখন বিবিএ গ্র্যাজুয়েট।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেছেন সাকিব । আজ রবিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান তিনি।

সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীতে এআইইউবির নিজস্ব ক্যাম্পাসে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় ২১তম সমাবর্তন অনুষ্ঠান। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করেন।

সেই ২০০৯-১০ সেশনে বিবিএতে ভর্তি হয়েছিলেন সাকিব। সেই ১৯ বছর বয়স থেকে জাতীয় দলে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট মাঠে দাপুটে পথচলার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে সেভাবে এগোতে পারেনি। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে তিনি বিবিএ সম্পন্ন করলেন।

পড়াশোনার আঙিনায় আনুষ্ঠানিক ডিগ্রি পেয়ে সাকিব বলেন, ‘আমার সকল কোচ-টিচারকে আমি ধন্যবাদ জানাই। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। এআইইউবিকে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাকে সমর্থন করেছে। শুধু আমাকে না, আমাদের ক্রিকেট দলের অনেকেই এখানে পড়াশোনা করছে।’

সাকিব আরও যোগ করেন, ‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলবো। যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।’

সমাবর্তনে সাকিবের অংশ নেওয়ার ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে সমাবর্তনের বিশেষ পোশাক পরা অবস্থায় দেখা যায় তাকে। এসব ছবি, ভিডিওর কল্যাণে সাকিবের নামের বিশেষ অংশ বা বংশ উপাধি জানা গেছে। গোটা দুনিয়া তাকে সাকিব আল হাসান নামে চিনলেও এআইইউবি- এর ছাত্র হিসেবে তার নাম খন্দকার সাকিব আল হাসান, সাকিবের আইডি নম্বর- ০৯-১৪১৭৭-২।

সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শিক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের স্বর্ণ পদক, একাডেমিক অ্যাওয়ার্ড ও সনদপত্র দেওয়া হয়।

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রির সদস্য, ডিন, ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি প্রতিনিধি, বিদেশি অতিথি, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন।

সাকিব আল হাসান

সংশ্লিষ্ট সংবাদ: সাকিব আল হাসান

০৩ মার্চ ২০২৬
সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
২৫ জানুয়ারি ২০২৬
সব ঠিক থাকলে জাতীয় দলে ফিরছেন সাকিব
২৬ নভেম্বর ২০২৫
সাকিবের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবেদন ৩ মার্চ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কঠিন পরীক্ষায় আনচেলত্তির ব্রাজিল, সামনে চেনা ছন্দের মরক্কো
  2. ফাইনালে আর্জেন্টিনাকে পেলে এবার কী করবেন এমবাপ্পে?
  3. নাঈমের ঘটনায় নিজের অবস্থান জানালেন তামিম
  4. ম্যাচের আগে জার্সি বদলাতে হচ্ছে হাইতিকে
  5. ক্রিকেটার নাঈমের ঘটনায় যা বলল বিসিবি
  6. এমবাপ্পেকে নিয়ে সমালোচনা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’, পাশে দাঁড়ালেন দেম্বেলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x