Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ১৮ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৪৭, ১৮ নভেম্বর ২০২২
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ১৮ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৪৭, ১৮ নভেম্বর ২০২২
আরও খবর
ফিফা বিশ্বকাপের ড্র : জেনে নিন খুঁটিনাটি
ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান মাতাবেন যে তারকারা
বিশ্বকাপ ড্র আজ : কোথায়, কীভাবে দেখবেন?
ব্রাজিলের ‘সেভেন আপের’ ১০ বছর
২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ভারত

ফুটবল ছড়াচ্ছে উন্মাদনা

স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ১৮ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৪৭, ১৮ নভেম্বর ২০২২
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ১৮ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৪৭, ১৮ নভেম্বর ২০২২
ফুটবল ভক্তরা কিনছেন প্রিয় দলের পতাকা-জার্সি। ছবি: সংগৃহীত

মাঠের ফুটবল এখন গড়িয়েছে হাটে-বাজারে, চায়ের আড্ডায়, বাড়ির দেওয়ালে কিংবা ছাদে। যতই ঘনিয়ে আসছে বিশ্বকাপের সময়, ততই উন্মাদনার পারদ উঠছে শীর্ষে। পাল্লা দিয়ে দেশজুড়ে চলছে ফুটবল উৎসব। যতটুকু পারা যায়, প্রিয় দলের হয়ে প্রচারণা করছেন ভক্তরা। মাঠের খেলার আগে হার মানতে রাজি নন তারা।

আর মাত্র একদিন পার হলেই উন্মোচিত হবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। কাতারে শুরুর আগেই শুরু হয়ে গেছে বাংলাদেশি ভক্তদের প্রতিযোগিতা। কেউ আর্জেন্টিনার হয়ে ৩৬ বছরের দুঃখ নিরসন করছেন, কেউ ব্রাজিলকে ষষ্ঠবারের মতো জেতাচ্ছেন বিশ্বকাপ। অবশ্য মাঠের খেলার পরেই আসল অবস্থা যাবে জানা, সে পর্যন্ত ভক্তদের কেউ করছে না মানা।

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়ায় আর্জেন্টিনার ১২০ ও ব্রাজিলের ২৭০ ফুট পতাকা তৈরি সমর্থকদের। ছবি : এনটিভি

আজ শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে এক হাজার ৬০ ফুটের পতাকা নিয়ে মিছিল করেছেন আর্জেন্টাইন ভক্তরা। তরুণ, বৃদ্ধ, শিশুসহ তিন শতাধিক লিওনেল মেসির সমর্থক ও ভক্তরা প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা নিয়ে অংশ নিয়েছেন মিছিলে। বাদ্যযন্ত্রের তালে তালে সমর্থকেরা মেতে ওঠেন আনন্দ উচ্ছ্বাসে। পাঁচ ফুট প্রস্থ ও এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্য পতাকাটি তৈরির উদ্যোক্তা মাসুদুর রহমান।

জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা নিয়ে ভক্তদের মিছিল। ছবি : এনটিভি

মানিকগঞ্জের হরিরামপুরে কালোই গ্রামে আর্জেন্টিনার পতাকার আদলে নীল-সাদা রঙে মোড়ানো হয়েছে এক বাড়ি। বিশ্বকাপকে সামনে রেখে রুবায়েত রাসেল নামের এক আর্জেন্টাইন ভক্ত এভাবেই দেখিয়েছেন সমর্থনের বহিঃপ্রকাশ।

মানিকগঞ্জের হরিরামপুরে কালোই গ্রামে আর্জেন্টিনার পতাকার আদলে নীল-সাদা রঙে মোড়ানো হয়েছে এক বাড়ি। ছবি : এনটিভি

এদিকে, পতাকা নিয়ে তুমুল প্রতিযোগিতা দেখা গেছে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া নামের এক প্রত্যন্ত  গ্রামে। গত ৬ নভেম্বর ওই এলাকায় ১২০ ফুট লম্বা পতাকা টাঙান আর্জেন্টিনার ভক্তরা। পাল্টা জবাব দিয়ে ব্রাজিল ভক্তরা টাঙান ২৭০ ফুট লম্বা পতাকা। এতে শীতের আমেজে তৈরি হয়েছে ফুটবলের গরম আবহাওয়া।

রাজধানী ঢাকাতেও উন্মাদনার কোনো ঘাটতি নেই। বিভিন্ন দেশের জার্সি, পতাকা, ব্রেসলেটসহ নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতার চাপে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। রাজধানীর নিউ মার্কেট, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় চলছে কেনাবেচা হরদম।

ছবি: সংগৃহীত

আগামী রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট। পরে রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার।

বিশ্বকাপ ফুটবল

সংশ্লিষ্ট সংবাদ: বিশ্বকাপ ফুটবল

০৫ ডিসেম্বর ২০২৫
ফিফা বিশ্বকাপের ড্র : জেনে নিন খুঁটিনাটি
০৫ ডিসেম্বর ২০২৫
ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান মাতাবেন যে তারকারা
০৫ ডিসেম্বর ২০২৫
বিশ্বকাপ ড্র আজ : কোথায়, কীভাবে দেখবেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপের ফেভারিট দল বেছে নিলেন ভিনিসিয়াস জুনিয়র
  2. বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি
  3. বিশ্বকাপের বাকি ১৩ দিন: ধার করা বুট পরেই অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড
  4. ‘রোনালদো না খেললেই পর্তুগাল সবচেয়ে ভালো খেলে’
  5. আর্জেন্টিনার বিশ্বকাপ দলে চমক থাকল কতটা, কেমন হলো দল?
  6. মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x