Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৪:১৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ১৪:১৮, ০১ মার্চ ২০২১
স্পোর্টস ডেস্ক
১৪:১৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ১৪:১৮, ০১ মার্চ ২০২১
আরও খবর
কোয়াবের নির্বাচন ৪ সেপ্টেম্বর
বাংলাদেশকে এবার তরুণরা এগিয়ে নেবে, বিশ্বাস বিসিবি পরিচালকের 
বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশের জয়ের উল্লাস 
দেশি কোচদের পথ দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন সালাউদ্দিন
আমাদের অনেক কিছু শেখার আছে, হারের পর বললেন হৃদয় 

মনে হচ্ছে জেলখানায় আছি : মিরাজ

স্পোর্টস ডেস্ক
১৪:১৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ১৪:১৮, ০১ মার্চ ২০২১
স্পোর্টস ডেস্ক
১৪:১৫, ০১ মার্চ ২০২১
আপডেট: ১৪:১৮, ০১ মার্চ ২০২১
নিউজিল্যান্ড সফরে গিয়েই কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে। সেখানে গিয়েই কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে খেলোয়াড়দের। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে জেলখানার মতো কাটছে তাদের।

বাংলাদেশ দলের সঙ্গে এখন নিউজিল্যান্ড সফরে আছেন মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী ২০ মার্চ থেকে সিরিজ শুরু হবে।

গত ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের আগে কমপক্ষে সাতদিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘জীবনে প্রথমবার টানা পাঁচদিন হোটেল রুমে একা ছিলাম। রুমে ঢোকার পর সময়

কাটানো ছিল খুবই কঠিন। প্রথম তিনদিন তো কারো সঙ্গে দেখা হয়নি। ফোনে, ভিডিও কলে কথা হয়। প্রথমে বোর লাগছিল, সময় কাটছিল না। এখন পাঁচদিন কেটে গেছে, আশা করি আরও তিনদিন কেটে যাবে।’

প্রথম তিনদিন সফরকারী দলের কোনো খেলোয়াড়কেই হোটেল রুমের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে শনিবার ৩০ মিনিটের জন্য তাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মিরাজ বলেন, ‘যে তিনদিন ঘরের ভেতর ছিলাম, আমার নিজের কাছে মনে হয়েছে যে জেলখানায় আছি। কিন্তু যখন বাইরে বেরিয়ে আসলাম, আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ালাম, তখন একটু ভালো লাগছে। সারাদিন ঘরে থাকতে আর ভালো লাগে না।’

আরও তিনদিন পর বাংলাদেশ দলকে জিমে যাওয়ার অনুমতি দেওয়া হবে। ক্রাইস্টচার্চে অনুশীলনেরও অনুমতি দেওয়া হবে।

প্রথম ওয়ানডে ম্যাচটি ২০ মার্চ, দ্বিতীয় ম্যাচ ২৩ এবং শেষ ওয়ানডে ম্যাচটি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় ভোর ৪টা এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সকাল ৭টায় শুরু হবে।

২৮ ও ৩০ মার্চ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ এপ্রিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং শেষের দুটি বেলা ১২টায় শুরু হবে।

তামিম ইকবাল ওয়ানডেতে এবং মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন।

২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ড সফর। ওই হামলার সময় বাংলাদেশ দল একটি মসজিদের কাছাকাছি থাকলেও তারা নিরাপদে সরে আসতে সক্ষম হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ ওয়ানডে এবং সাত টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশ ১০ ওয়ানডেতে জয় পেলেও  টি-টোয়েন্টিতে এখনো ব্লাকক্যাপসদের বিপক্ষে কোনো সফলতা পায়নি।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট

১৫ মার্চ ২০২৫
বাংলাদেশকে এবার তরুণরা এগিয়ে নেবে, বিশ্বাস বিসিবি পরিচালকের 
১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশের জয়ের উল্লাস 
০৮ নভেম্বর ২০২৪
দেশি কোচদের পথ দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন সালাউদ্দিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাহানারা ইস্যুতে অভিযুক্ত মঞ্জুরুলকে যে শাস্তি দিল বিসিবি
  2. শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের
  3. সোমবার থেকে মাঠে গড়াচ্ছে বিসিএল
  4. ব্যাটারদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  5. শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৩৫ রান
  6. সনদের কাছে হেরে মৌসুম শুরু হলো মেসিদের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x