টেনিস কোর্টেই শারাপোভাকে বিয়ের প্রস্তাব!
দর্শক গ্যালারি থেকে ক্রীড়াবিদদের বিয়ের প্রস্তাব দেওয়া কোনো নতুন ঘটনা নয়। ঢাকার মাঠেও এমন অনেক নজির রয়েছে। পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে বহুবার বিয়ের প্রস্তাব দিয়েছেন তাঁর নারী ভক্তরা। এবার এমনই এক কাণ্ডের শিকার হলেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা।
সম্প্রতি ইস্তানবুলে এক টুর্নামেন্টে খেলছিলেন শারাপোভা। ম্যাচে খেলার সময় কোর্টেই বিয়ের প্রস্তাব পান তিনি। গ্যালারি থেকে এক দর্শক চিৎকার করে বলেন, ‘মারিয়া, উইল ইউ ম্যারি মি?’
কথাটা শুনে কিছুটা অবাকই হলেন শারাপোভা। সে প্রস্তাবের উত্তরও দিয়েছেন তিনি। মাথা ঝাঁকিয়ে তিনি বলেন, ‘মে-বি’ (হয়তো)।
ডোপিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞা কাটিয়ে শারাপোভা এই কিছুদিন আগে টেনিসে ফিরেছেন। মাঠে ফিরে বিয়ের প্রস্তাব পেলেন এই রাশান সুন্দরী।
দীর্ঘ ১৫ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। গত এপ্রিলে স্টুটগার্ট ওপেন দিয়েই আবার মাঠে ফেরেন তিনি।
Türk seyirciden Maria Sharapova'ya evlenme teklifi! https://t.co/RFRitJhkb6 pic.twitter.com/SK8YR1de69
— Hurriyet.com.tr (@Hurriyet) November 27, 2017

ক্রীড়া প্রতিবেদক