Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৬:৫৫, ৩০ মে ২০২৩
আপডেট: ১৬:৫৭, ৩০ মে ২০২৩
ক্রীড়া প্রতিবেদক
১৬:৫৫, ৩০ মে ২০২৩
আপডেট: ১৬:৫৭, ৩০ মে ২০২৩
আরও খবর
বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
প্রথম টি-টোয়েন্টিতে অল্পতে শেষ বাংলাদেশ
আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সঙ্গে কেমন উইকেটে খেলবে বাংলাদেশ, জানালেন লিটন

সময়ই বলে দেবে আমরা দল হিসেবে কেমন : মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
১৬:৫৫, ৩০ মে ২০২৩
আপডেট: ১৬:৫৭, ৩০ মে ২০২৩
ক্রীড়া প্রতিবেদক
১৬:৫৫, ৩০ মে ২০২৩
আপডেট: ১৬:৫৭, ৩০ মে ২০২৩
নিজের ব্যাটিং উপভোগ করছেন মুশফিকুর রহিম। ছবি : মুশফিকুর রহিমের অফিসিয়াল ফেসবুক পেজ

বাংলাদেশের ক্রিকেটে এখন নিয়মিতই চলছে পরীক্ষা-নিরীক্ষা। সবগুলো বিভাগেই খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। নিজেরাই নিজেদের উপর চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। মুশফিকুর রহিম সাদরে গ্রহণ করেছেন ছয় নম্বরে ব্যাট করার নতুন চ্যালেঞ্জ। এনটিভির সঙ্গে নিজের ব্যাটিং পজিশন, বর্তমান বাংলাদেশ দল ও বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মি. ডিপেন্ডেবল।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি বছর মার্চে বাংলাদেশের হোম সিরিজে রঙিন পোশাকে দুর্দান্ত কেটেছে মুশফিকের। নিজের চার নম্বর পজিশন ছেড়ে ছয় নম্বরে নামেন তিনি। সেখানে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। অবাক করা বিষয় হলো ৬০ বলে শতকটি নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন তিনি।

সেঞ্চুরি প্রসঙ্গে মুশফিক বলেন, ‘পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আপনারাও জানেন যে আয়ারল্যান্ডের বোলাররা অত বিশ্বমানের নয়। এমন সেঞ্চুরি যদি ভারত-পাকিস্তানের বিপক্ষে করতে পারি, তাহলে আমি এরচেয়ে বেশি খুশি হব। এটাও খারাপ না। অন্ততপক্ষে আমাকে আত্মবিশ্বাস দিয়েছে যে, আমি পারব। বিশ্বকাপে যদি এমন পরিস্থিতি আসে, ৭০/৭৫ বলে আমি সেঞ্চুরি করতে পারব।’

বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত সবগুলো বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে তিনটি করে ম্যাচ। তিনের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। এবারের বিশ্বকাপ ভারতে। বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন মুশফিক, এমন প্রশ্নে তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরেই যেভাবে আমরা ওয়ানডে ক্রিকেট খেলছি, আমার মনে হয় কয়েকটা টুর্নামেন্টে আমরা আনলাকি ছিলাম। সত্যি বললে ফেভারিট আমরা গত বিশ্বকাপেও ছিলাম। কাগজে-কলমে এবারও আমরা ফেভারিটের তালিকায় আছি। বিশ্বকাপে আমরা কেমন খেলব তা সময়ই বলে দেবে। আমার মনে হয় এবার আমাদের ভালো সুযোগ আছে বিশেষ কিছু করার।’

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। সামনে আফগানিস্তান সিরিজ। আছে এশিয়া কাপ। ছয় নম্বরে কতটা উপভোগ করছেন নিজের ব্যাটিং, সেই বিষয়ে বলেন, ‘দলের প্রয়োজনে আমি যেকোনো পজিশনেই খেলতে পারি। চারে যেমন উপভোগ করতাম, এখানেও করছি। ক্যারিয়ারের শুরুর দিকে আমি ৮/৯ তে-ও নেমেছি। আবার ওপেনিংয়ে নেমে ৯৮ রানের ইনিংস আছে।’

ক্রিকেটে ১৯ বছরের পথচলা মুশফিকের। এমন অভিজ্ঞতায় ভরা একজনের আত্মবিশ্বাসী থাকাটা দলের জন্য দারুণ ইতিবাচক।

মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দল
২৮ ফেব্রুয়ারি ২০২৬
যুদ্ধে আটকা পড়লেন মুশফিকুর রহিম
০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরের শুভেচ্ছা জানালেন ক্রীড়াঙ্গনের তারকারা
২৬ নভেম্বর ২০২৫
সুখবর পেলেন মুশফিক-তাইজুল-মুরাদরা
২৩ নভেম্বর ২০২৫
শততম টেস্টেই থেমে যেতে চান না মুশফিক
২২ নভেম্বর ২০২৫
সেঞ্চুরি না হলেও পন্টিংয়ের পাশে মুশফিক
২০ নভেম্বর ২০২৫
নিজের শততম টেস্ট নিয়ে কী বললেন মুশফিক?
২০ নভেম্বর ২০২৫
মুশফিকের শততম টেস্ট নিয়ে আইসিসির বার্তা
২০ নভেম্বর ২০২৫
গ্রিনিজ-মিঁয়াদাদ-স্মিথদের কাতারে এখন মুশফিক
২০ নভেম্বর ২০২৫
শততম টেস্টে সেঞ্চুরি করায় মুশফিককে এনটিভি পরিবারের অভিনন্দন
২০ নভেম্বর ২০২৫
নতুন রেকর্ডে মুমিনুলের পাশে মুশফিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
  2. বাবার মুক্তির আবেদন নিয়ে বিশ্ব ফুটবলে আলোচিত লুই দিয়াজ
  3. রোনালদিনহোকে ছাড়িয়ে ভিনিসিয়ুস, ছুঁলেন আরেক কীর্তিও
  4. স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের সামনে যে সমীকরণ
  5. ১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে গেল তুরস্ক
  6. বিশ্বকাপে গোলবন্যার শীর্ষে আবারও ব্রাজিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x