Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:২০, ০৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:২২, ০৬ আগস্ট ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৭:২০, ০৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:২২, ০৬ আগস্ট ২০২৩
আরও খবর
প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
তামিম ইস্যুতে বিবৃতি দিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব
বিসিবিকে তামিমের পরামর্শ, যা বললেন পরিচালক
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক
জাহানারার ঘটনায় বিসিবির অধীনে তদন্ত চান না তামিম

আলোচনার মাঝেই হঠাৎ শেরেবাংলায় তামিম

স্পোর্টস ডেস্ক
১৭:২০, ০৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:২২, ০৬ আগস্ট ২০২৩
স্পোর্টস ডেস্ক
১৭:২০, ০৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:২২, ০৬ আগস্ট ২০২৩
তামিম ইকবাল। ছবি : এএফপি

বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে বেশ আলোচিত নাম— তামিম ইকবাল। দেশসেরা ওপেনার ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়েছেন গতমাসে। ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে। এরপর গত ৩ আগস্ট ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এই সময়টুকুতে শেরেবাংলায় পা পড়েনি তার। অবশেষে আজ (৬ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে দেখা গেছে তামিমকে।

তামিম অবসর নিয়েছিলেন নিজ শহর চট্টগ্রামে। প্রধানমন্ত্রীর অনুরোধে ফেরেন গণভবনে। এরপর অধিনায়কত্ব ছাড়েন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। সবমিলিয়ে, মিরপুরে যাওয়া হচ্ছিল না তার। আজ দুপুরে মিরপুরে তামিম যান বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের সঙ্গে দেখা করতে। সেখানে নিজের শারীরিক অবস্থা ও পুর্নবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তিনি।

কোমরের পুরোনো চোটের কারণে গত মাসের শেষ সপ্তাহে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তামিম। সঙ্গে ছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাস। মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের তত্ত্বাবধানে ছিলেন তামিম। ফিরে আসার সময় তামিমকে বেশ কিছু নির্দেশনা দেন টমি। তামিমকে দুই সপ্তাহের বিশ্রাম ও নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক।

প্রথম এক সপ্তাহ তামিমকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। পরের এক সপ্তাহ অল্প পরিসরে চলবে ফিটনেস ঠিক করার কাজ। টনি হ্যামন্ডের পরামর্শ অনুযায়ী তামিমকে নিয়ে কাজ করবেন বিসিবির চিকিৎসক ও ফিজিওরা।

সেসব নিয়ে আলোচনা করতেই আজ দুপুরে শেরেবাংলায় হাজির হন তামিম। বিসিবির মেডিকেল বিভাগে কাজ সেরে তামিম যান পরিচালনা বিভাগে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মিরপুর থেকে চলে আসেন তিনি।

তামিম ইকবাল

সংশ্লিষ্ট সংবাদ: তামিম ইকবাল

১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
০৯ জানুয়ারি ২০২৬
তামিম ইস্যুতে বিবৃতি দিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব
০৯ জানুয়ারি ২০২৬
বিসিবিকে তামিমের পরামর্শ, যা বললেন পরিচালক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চূড়ান্ত হয়েছে নারী বিপিএল শুরুর সময়
  2. লিপুকে আরও কিছুদিন প্রধান নির্বাচক থাকার প্রস্তাব বিসিবির
  3. জাহানারা ইস্যুতে অভিযুক্ত মঞ্জুরুলকে যে শাস্তি দিল বিসিবি
  4. শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের
  5. সোমবার থেকে মাঠে গড়াচ্ছে বিসিএল
  6. ব্যাটারদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x