Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৮:৪৫, ০৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৮:৪৬, ০৭ এপ্রিল ২০২৪
স্পোর্টস ডেস্ক
০৮:৪৫, ০৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৮:৪৬, ০৭ এপ্রিল ২০২৪
আরও খবর
ট্রাম্প এবার মেসিকে বললেন, ‘তুমি হয়তো পেলের চেয়েও ভালো’
ক্যারিয়ারে সব জিতেও যে আক্ষেপ মেসির
সনদের কাছে হেরে মৌসুম শুরু হলো মেসিদের
আসন্ন নির্বাচনে ভোট দিচ্ছেন না মেসি
এপস্টেইন ফাইলসে আছে যেসব ক্রীড়া ব্যক্তিত্বের নাম

মেসির ফেরার ম্যাচেও জয়হীন মায়ামি

স্পোর্টস ডেস্ক
০৮:৪৫, ০৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৮:৪৬, ০৭ এপ্রিল ২০২৪
স্পোর্টস ডেস্ক
০৮:৪৫, ০৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৮:৪৬, ০৭ এপ্রিল ২০২৪
ইন্টার মায়ামি বনাম কলোরাডো র‌্যাপিডস ম্যাচ। ছবি : এএফপি

সময়টা খুব একটা ভালো কাটছে না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের পাশাপাশি মেজর লিগ সকারেও জয়ের খরায় ভুগছে দলটি। এবার দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে মাঠেও নেমেও জিততে পারল না টাটা মার্টিনো শিষ্যরা।

আজ রোববার (৭ এপ্রিল) মেজর লিগ সকারে কলোরাডো রেপিডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। চোট কাটিয়ে ফিরে গোলের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি মেসি। মায়ামির হয়ে অন্য গোলটি করেন আফোনসো।

ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। তবে, কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। আক্রমণে বারবার মায়ামিকে চ্যালেঞ্জ জানালেও জালের নিশানা খুঁজে পেতে সময় লাগে কলোরাডোর। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে মায়ামি রক্ষণের ভুলে পেনাল্টি পেয়ে যায় কলোরাডো। স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রাফায়েল নাভাররো। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৭তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান মেসি। তার এই গোলে ১-১ সমতায় ফেরে মায়ামি। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও অপেক্ষা করতে হয়নি দলটিকে। মাত্র মিনিট তিনেক পরই লিওনার্দো আফোনসোর গোলে এগিয়ে যায় মায়ামি।

এরপর আরও বেশকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। একটা সময় মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে মায়ামি। তবে, কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৮৮ তম মিনিটে কোল ব্যাসেটের গোলে সমতায় ফেরে কলোরাডো। যার ফলে নিশ্চিত জয়ের ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় টাটা মার্টিনো শিষ্যদের।

লিওনেল মেসি ইন্টার মায়ামি

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

০৬ মার্চ ২০২৬
ট্রাম্প এবার মেসিকে বললেন, ‘তুমি হয়তো পেলের চেয়েও ভালো’
২৬ ফেব্রুয়ারি ২০২৬
ক্যারিয়ারে সব জিতেও যে আক্ষেপ মেসির
২২ ফেব্রুয়ারি ২০২৬
সনদের কাছে হেরে মৌসুম শুরু হলো মেসিদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এশিয়ান আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ
  2. মুস্তাফিজের দারুণ বোলিংয়ে জিতল লাহোর, ব্যর্থ ইমন
  3. বিবর্ণ ফুটবলে ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
  4. ভিয়েতনামের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ
  5. সন্ধ্যায় ভিয়েতনাম লড়াইয়ে নামছে বাংলাদেশ
  6. লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x