Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ০৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:২৮, ০৮ অক্টোবর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ০৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:২৮, ০৮ অক্টোবর ২০২৫
আরও খবর
নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠন, বিসিবির উদ্বেগ
যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান তামিম
বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশনা
প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
তামিম ইস্যুতে বিবৃতি দিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব

আমি একা নির্বাচন করলেও পাস করতাম : তামিম

স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ০৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:২৮, ০৮ অক্টোবর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৬:২৫, ০৮ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:২৮, ০৮ অক্টোবর ২০২৫
সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল

লম্বা সময় পরে বিসিবি নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় ছিল দেশের ক্রিকেটপ্রেমীরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আর আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে সেটির আভাসও দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ এনে মাঝেপথে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম।

সেসময় একই অভিযোগ এনে তামিমের সঙ্গে নির্বাচন থেকে সরে দাঁড়ান ঢাকার বেশ কিছু ক্লাব সংগঠকরা। আজ বুধবার (৮ অক্টোবর) নির্বাচনের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন সেই ক্লাব সংগঠকরা। সেখানে উপস্থিত হয়ে তামিম জানান, একা নির্বাচন করলেও জিততেন তিনি।

তামিম বলেন, ‘আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম, আমি স্বতন্ত্র হিসেবেও যদি দাঁড়াতাম আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপরও আমি সহজে পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না।’

নির্বাচনে আলোচনায় ছিল দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় অভিযুক্ত তৃতীয় বিভাগের ১৫টি ক্লাব। শুরুতে তাদের কাউন্সিলর তালিকায় না রাখলেও শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ে কাউন্সিলরশিপ ফেরত পান তারা। ততক্ষণে অবশ্য নির্বাচন থেকে সরে দাঁড়ান তারা। এ নিয়ে নির্বাচনের আগের রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে লিখেছিলেন, ‘ধৈর্য ধরলে’ অনেকেই বিসিবি পরিচালক হতে পারতেন।

তাহলে ধৈর্য না ধরে নির্বাচনের ‘ট্রেন’ মিস করেছেন কি না, এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘আপনি কি মনে করেন, ১৫ ক্লাব থাকুক আর না থাকুক আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য (নির্বাচনের) বাস ধরা না ধরা কোনো অপশন ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি ফেয়ার ইলেকশন হওয়া।’

নির্বাচনে অংশ নেওয়া ক্লাব সংগঠকদের উদ্দেশ্য করে তামিম বলেন,‘উনারা যেটা সঠিক মনে করেছেন, সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। কিন্তু আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টটাই রাখবেন। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, স্টেটমেন্ট বদলে ফেলে আমাদের সঙ্গে এসে বসে যাবেন না।’

বিসিবি নির্বাচন তামিম ইকবাল

সংশ্লিষ্ট সংবাদ: বিসিবি নির্বাচন

১১ মার্চ ২০২৬
বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশনা
০৩ নভেম্বর ২০২৫
ইসফাকের জায়গায় বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা
০৭ অক্টোবর ২০২৫
বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চমক রেখে এশিয়ান কাপের স্কোয়াড ঘোষণা বাফুফের
  2. বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবে ইরান
  3. রোমাঞ্চকর শেষ আটের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লিগ
  4. ইসরায়েলকে জরিমানা করল ফিফা
  5. পিএসএলে খেলতে মুস্তাফিজদের ছাড়পত্র বিসিবির
  6. ইউটিউবের সঙ্গে নতুন চুক্তি ফিফার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x