Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১১:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২০, ১২ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২০, ১২ জানুয়ারি ২০২৬
আরও খবর
এগিয়ে থেকেও পথ হারাল চেলসি, হার এড়াল ম্যান ইউনাইটেড
ম্যাচের মধ্যে মেজাজ হারিয়ে সতীর্থকে চড় মারলেন এভারটন মিডফিল্ডার
ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসেলের জয়ের রাতে হারল চেলসি
৯ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
হলান্ডের জোড়া গোলে সিটির ডার্বি জয়

নতুন অধ্যায়েও হতাশায় ডুবল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১১:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২০, ১২ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:১০, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:২০, ১২ জানুয়ারি ২০২৬
ব্রাইটনের বিপক্ষে লাল কার্ড দেখেন ম্যানইউয়ের লেসি। ছবি : এএফপি

সবুজ মাঠের লড়াইয়ে ভাগ্য বদলাতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ রুবেন আমোরিমকে বরখাস্ত করে নতুন শুরুর স্বপ্ন দেখলেও মাঠের চিত্র বদলায়নি। নতুন বছরের মাত্র ১১ দিনের মাথায় এফএ কাপ থেকে বিদায় নিয়ে কার্যত শিরোপাশূন্য থাকার শঙ্কায় পড়ল ‘রেড ডেভিল’রা।

নিজেদের দীর্ঘ ইতিহাসে এই প্রথম এফএ কাপের লড়াইয়ে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে হারের তিক্ত স্বাদ পেল তারা। রোববার (১১ জানুয়ারি) দিনগত রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাইটন।

এর আগে এফএ কাপে ছয়বার মুখোমুখি হলেও ব্রাইটন কখনো ইউনাইটেডকে হারাতে পারেনি, তবে এবার সেই ধারা কাটাল তারা। ব্রাইটনের হয়ে প্রথম গোলটি করেন ব্রায়ান গ্রুডা, আর ব্যবধান দ্বিগুণ করেন ইউনাইটেডেরই সাবেক তারকা ড্যানি ওয়েলবেক। নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে এটি ছিল তার অষ্টম গোল।

অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারের শেষ ম্যাচেও ইউনাইটেড সমর্থকদের সঙ্গী হলো একরাশ হতাশা। ১৯৮১-৮২ মৌসুমের পর এই প্রথম ঘরোয়া দুই টুর্নামেন্ট—লিগ কাপ ও এফএ কাপের প্রথম ধাপেই হোঁচট খেল দলটি। ফলে এই মৌসুমে তারা সব মিলিয়ে মাত্র ৪০টি ম্যাচ খেলার সুযোগ পাবে, যা গত ১১১ বছরের মধ্যে ক্লাবটির জন্য সর্বনিম্ন।

ম্যাচের ৮৫ মিনিটে বেঞ্জামিন সেসকো গোল করে ব্যবধান কমালে ইউনাইটেড শিবিরে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু ১৮ বছর বয়সী তরুণ তুর্কি শিয়া লেসি পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড, যা তাদের ম্যাচে ফেরার স্বপ্ন পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেয়।

ইউনাইটেডের পরবর্তী কোচ হিসেবে ওলে গুনার সুলশার বা মাইকেল ক্যারিক—যিনিই আসুক না কেন, তার সামনে চ্যালেঞ্জটা পাহাড়সমান। প্রিমিয়ার লিগে আর্সেনালের চেয়ে ১৭ পয়েন্টে পিছিয়ে থাকা দলটির জন্য এখন শীর্ষ চারে থাকাই হবে বড় লড়াই।

ম্যানচেস্টার ইউনাইটেড

সংশ্লিষ্ট সংবাদ: ম্যানচেস্টার ইউনাইটেড

১২ সেপ্টেম্বর ২০২৫
ইউনাইটেড ছেড়ে নতুন ঠিকানায় ওনানা
০৩ সেপ্টেম্বর ২০২৫
১ মিনিট দেরি করায় জরিমানা সাড়ে ৩২ লাখ টাকা!
৩১ আগস্ট ২০২৫
নাটকীয় এক ম্যাচ শেষে মৌসুমে প্রথম জয় পেল ম্যানইউ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পাকিস্তান
  2. টানা চার জয়ে সুপার এইটে ভারতের মুখোমুখি দ. আফ্রিকা
  3. ভিনিসিয়াসকে ‘বানর’ বলার অভিযোগ আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে
  4. নতুন সরকারের কাছে জ্যোতির চাওয়া
  5. মালয়েশিয়াকে উড়িয়ে তিনে তিন বাংলাদেশের
  6. বিসিবির নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x