Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৭:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ইতালির বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সুপার এইটে ইংল্যান্ড
আফগানদের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বাবর-আফ্রিদি-শাদাবদের কঠোর সমালোচনায় ইউসুফ
যে পরিকল্পনায় পাকিস্তানকে হারাল ভারত
কেমন হলো ভারত-পাকিস্তানের ৬ হাজার কোটি টাকার ম্যাচ?

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৭:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায় কালেভদ্রে। দীর্ঘ দিন ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না দুই দেশ। ভারত-পাকিস্তানের দেখা হয় কেবল বৈশ্বিক আসরগুলোতেই। ফলে সেই ম্যাচগুলো নিয়ে দর্শক-সমর্থকদের মধ্যে আগ্রহের কোনো কমতি থাকে না।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন একটি লড়াইয়ে মাঠে নামছে ভারত-পকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে মুখোমুখি হবে তারা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বির এই মহারণ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে দেখা যাবে র‌্যাবিটহোল অ্যাপ-এ।

অবশ্য সঠিক সময়ে খেলা মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। কারণ কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনভর আবহাওয়া বেশ গরম ও আর্দ্র থাকতে পারে। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৭০ শতাংশ।

সূচি অনুযায়ী, খেলা শুরু হওয়ার কথা স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। কিন্তু ঠিক ওই সময়েই বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। তবে রাত ৮টার পর পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হলে ম্যাচের ওভার কমিয়ে আনা হতে পারে।

বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এই দুই দেশের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকেন কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা। কারণ, রাজনৈতিক বৈরিতার জন্য দীর্ঘদিন ধরেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না ভারত-পাকিস্তানের।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৭ বারের দেখায় ভারত জিতেছে ১৩ বার। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিনবার। একটি ম্যাচ টাই হয়েছে। পুরোনো রেকর্ড ভেঙে তাই এ ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান ক্রিকেট দল ভারত ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৬ ফেব্রুয়ারি ২০২৬
ইতালির বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সুপার এইটে ইংল্যান্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৬
আফগানদের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
১৬ ফেব্রুয়ারি ২০২৬
বাবর-আফ্রিদি-শাদাবদের কঠোর সমালোচনায় ইউসুফ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইতালির বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সুপার এইটে ইংল্যান্ড
  2. আফগানদের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
  3. এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  4. বাবর-আফ্রিদি-শাদাবদের কঠোর সমালোচনায় ইউসুফ
  5. উইগানের বিপক্ষে গোল উৎসব করে ৬ বছরে আর্সেনালের প্রথম
  6. যে পরিকল্পনায় পাকিস্তানকে হারাল ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x