যেমন হতে পারে ভারত-পাকিস্তানের একাদশ
নানা শঙ্কার কালো মেঘ সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে গড়াতে যাচ্ছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।
২০ দলকে নিয়ে নতুন আঙ্গিকে হওয়া এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। দুই দলই ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। দুটিতেই জয় পেয়েছে তারা। তবে রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। পাকিস্তান আছে দুই নম্বরে।
পরিসংখ্যান বলছেন, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৭ বারের দেখায় ভারত জিতেছে ১৩ বার। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিনবার। একটি ম্যাচ টাই হয়েছে। পুরোনো রেকর্ড ভেঙে তাই ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য।
ভারত-পাকিস্তানের লড়াই এখন রূপ নিয়েছে দুই দেশের ঐতিহ্যের লড়াইয়ে। এমন ম্যাচে যেমন হতে পারে দুই দলের একাদশ।
ভারতের সম্ভাব্য একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ইশান কিষাণ, অভিশেক শর্মা, তিলাক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সালমান আলী আঘা (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, বাবর আজম, শাদাব খান, উসমান খান, মোহাম্মত নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

স্পোর্টস ডেস্ক