Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৭:৫৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৫ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৫৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৫ এপ্রিল ২০২৬
আরও খবর
এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে শিরোপা বার্সেলোনার
রাতে এল ক্লাসিকো, হতে পারে শিরোপার মীমাংসা
রিয়ালের সর্বনাশে বার্সেলোনার পৌষ মাস
বায়ার্নকে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে পিএসজি
ফাইনালে ওঠার লড়াই আজ, মুখোমুখি বায়ার্ন-পিএসজি

সেমিফাইনাল নিশ্চিতে রাতে রিয়ালের বায়ার্ন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
১৭:৫৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৫ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:৫৫, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৫ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচের দৃশ্য। ছবি : এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে লস ব্লাঙ্কোদের জন্য। সেমিফাইনালে যেতে হলে এ ম্যাচে শুধু জিতলেই হবে না, মেলাতে হবে জটিল সমীকরণ।

আজ বুধবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১টায় বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগে মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল রিয়াল-বায়ার্ন। ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল জার্মান ক্লাব বায়ার্ন।

ঘরের মাঠে বিবর্ণ ফুটবল উপহার দিয়েছিল রিয়াল। বিশেষ করে রক্ষণভাগের ফুটবলাররা নিজেদের ছায়া হয়ে ছিলেন। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়ররা যতটুকু চেষ্টা করেছিলেন, সেটিও ভেস্তে যায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের নৈপুণ্যে।

বায়ার্নের গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন নয়্যার। যে প্রাচীর ভেঙে ঘরের মাঠেও জয় তুলে নিতে পারেনি রিয়াল। উল্টো লুইস দিয়াজ ও হ্যারি কেইনের গোলে ১২ বছর পরে রিয়ালকে হারানোর স্বাদ পায় বায়ার্ন মিউনিখ।

সেমিফাইনালে যেতে হলে আজ প্রতিপক্ষের মাঠে শুধু জিতলেই হবে না। রিয়ালকে মেলাতে হবে সমীকরণ। দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে আলভারো আরবেলোয়ার দলকে। যদি নির্ধারিত সময় পর্যন্ত এক গোলের ব্যবধান রাখতে পারে, তাহলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো ফলাফল না এলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।

দুই দলের শেষ ম্যাচের পরিসংখ্যান বলছে, জয়ের পাল্লা ভারী রিয়ালের। দুইটি ম্যাচে জয় পেয়েছে তারা। সমান দুটি ম্যাচ ড্র হয়েছে। আর একটি ম্যাচ জিতেছে বায়ার্ন মিউনিখ। তবে রিয়ালের সাম্প্রতিক ফর্ম আর শেষ ম্যাচে হার এগিয়ে রাখছে বায়ার্নকেই।

চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ

সংশ্লিষ্ট সংবাদ: চ্যাম্পিয়ন্স লিগ

০৬ মে ২০২৬
ফাইনালে ওঠার লড়াই আজ, মুখোমুখি বায়ার্ন-পিএসজি
০৬ মে ২০২৬
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল
৩০ এপ্রিল ২০২৬
সুযোগ নষ্ট করে ঘরের মাঠে ড্র করল অ্যাতলেটিকো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা টেস্টে জয় পাওয়া সম্ভব : আশরাফুল
  2. বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ জানতে কমিটি গঠন
  3. বড় লিডের আশা জাগিয়ে শেষ দিনে বাংলাদেশ
  4. নতুন এলিট ক্লাবে মুমিনুল, চালকের আসনে বাংলাদেশ
  5. বৃষ্টি শেষে শুরু ঢাকা টেস্ট
  6. বিশ্বকাপ দলে রাখার দাবি জানিয়ে রাখলেন নেইমার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x