Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৫:২৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪০, ২০ এপ্রিল ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৫:২৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪০, ২০ এপ্রিল ২০২৬
আরও খবর
চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের ‍টিকিট মূল্য প্রকাশ
বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত হলো নতুন নাম
ম্যাচ জয়ের কৃতিত্ব যাদের দিলেন অধিনায়ক মিরাজ
দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ১৯৯ রান

ক্রীড়া প্রতিবেদক
১৫:২৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪০, ২০ এপ্রিল ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৫:২৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪০, ২০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের দৃশ্য। ছবি : এএফপি

টসের পর নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের মনে হয়েছিল, আজকের উইকেট একটু ভিন্ন। লাথামের শঙ্কা সত্যি হয়েছে। ব্যাটারদের জন্য প্রথম ম্যাচের চেয়েও কঠিন আচরণ করেছে উইকেট। ফায়দা নিয়েছে বাংলাদেশের বোলাররা। নাহিদ রানাই একাই ধসিয়ে দিয়েছেন কিউইদের। তার ফাইফারে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সোমবার (২০ এপ্রিল) মাঠে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। হারলে হাতছাড়া হবে সিরিজ, বাংলাদেশকে তাই জিততে হবে। এমন অবস্থায় টসে হেরে বোলিংয়ে আসে স্বাগতিকরা।

বল হাতে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিকে থিতু হতে দেননি বোলাররা। অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। কিউই ওপেনার  হেনরি নিকোলস ২৬ বলে ১৩ করে লেগবিফোর হন নাহিদের বলে। 

২৫ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। উইল ইয়ংকেও সাজঘরের পথ দেখান নাহিদ। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ করে ইয়ং ফিরলে ২৮ রানে ২ উইকেটে পরিণত হয় কিউইরা।

দুই উইকেট হারিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম আর নিক কেলি। দেখেশুনে খেলে তৃতীয় উইকেটে ৫০ বলে ২৪ রানের জুটি গড়েছিলেন তারা। সেই জুটি ভয়ঙ্কর হওয়ার আগেই ভেঙে দিয়েছেন সৌম্য। ১৮তম ওভারে সৌম্যর স্টাম্পে পড়া বল বেরিয়ে যাওয়ার পথে বাঁহাতি ল্যাথামে ব্যাটে লেগে পেছনে যায়। লিটন সামনে হাত বাড়িয়ে নিচু হয়ে বল গ্লাভসবন্দি করেন। আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন।

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আবার শিকার নাহিদের। টাইগার পেসারের গতিময় বাউন্সারে পরাস্ত হন মোহাম্মদ আব্বাস। আব্বাস ফেরেন ৩৪ বলে ১৯ রান করে। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের মাথা ব্যথ্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন নিক কেলি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। আর বেশি যেতে দেননি শরিফুল ইসলাম। বাংলাদেশের পথে কাটা সরিয়েছেন বাঁহাতি পেসার।

৩৭তম ওভারে শরিফুলকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন কেলি। এতে থেমেছে এই কিউই ওপেনারের ১০২ বলে ৮৩ রানের ইনিংস। পরের ওভারে বোলিংয়ে এসে কিউই শিবিরে আঘাত হানেন রিশাদ। 

নয় নম্বরে নেমে দ্রুত বাড়ানোর চেষ্টা করছিলেন ব্লেয়ার টিকনার। তাকেও বেশি দূর যেতে দেননি শরিফুল ইসলাম। ১১ বলে ১২ রান করে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। পরের ওভারে বোলিংয়ে এসে আবারও উইকেট তুলে নেন নাহিদ। পূর্ণ করেন ফাইফার। 

বাংলাদেশের পক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ। শরিফুল দুটি এবং রিশাদ, তাসকিন ও সৌম্য পান একটি করে উইকেট। 

কিউইরা থেমেছে ২০০ রানের আগে। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। মান বাঁচাতে হাল ধরতে হবে ব্যাটারদের।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ৪৮.৪ ওভারে ১৯৮/১০ (নিকোলস ১৩, কেলি ৮৩, ইয়ং ২, লাথাম ১৪, আব্বাস ১৯, ফক্সক্রফট ১৫, ক্লার্কসন ৬, টিকনার ১২, লিনক্স ০, ও’রুর্ক ৬, স্মিথ ১৮*; তাসকিন ৯.৪-১-৪৬-১, শরিফুল ১০-১-৩২-২, নাহিদ ১০-১-৩২-৫, সৌম্য ৪-০-২৭-১, মিরাজ ১০-০-৩৮-০, রিশাদ ৫-০-২১-১

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

২১ এপ্রিল ২০২৬
চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের
২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের ‍টিকিট মূল্য প্রকাশ
২০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত হলো নতুন নাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রেকর্ড ডাকছে মেসিকে
  2. চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের
  3. মাঠের বাইরে এবার নতুন ভূমিকায় গেইল
  4. হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো জয়িতার গল্প
  5. মাঠে গড়িয়েছে বিসিএলের ১২তম আসর
  6. বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের ‍টিকিট মূল্য প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x