Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪৮, ২০ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪৮, ২০ এপ্রিল ২০২৬
আরও খবর
চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের ‍টিকিট মূল্য প্রকাশ
বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত হলো নতুন নাম
ম্যাচ জয়ের কৃতিত্ব যাদের দিলেন অধিনায়ক মিরাজ
দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

মিরপুরে উত্তাপ ছড়ালেন নাহিদ, গতির ঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪৮, ২০ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৪৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৪৮, ২০ এপ্রিল ২০২৬
ফাইফার নেওয়ার পর উদযাপন করছেন নাহিদ রানা। ছবি : বিসিবি

পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিংয়ে আরও একবার আলো কেড়েছিলেন নাহিদ রানা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে কিছুটা অন্ধকারে ছিলেন এই গতি তারকা। দ্বিতীয় ম্যাচে ফিরছেন আপন মহিমায়।

আজ সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় মিরপুরে রোদের তীব্রতাকে আড়ালে রেখে উত্তাপ ছড়ালেন নাহিদ। পেস আগুনে পোড়ালেন নিউজিল্যান্ডের ব্যাটারদের। গতির ঝড়ে পরাস্ত করে তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার। শেষ পর্যন্ত নাহিদের বোলিং ফিগার দাঁড়িয়েছে ১০-১-৩২-৫। 

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনে আঘাত হানেন নাহিদ। কিউই ওপেনার হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেরেন তিনি। ফেরার আগে ২৬ বলে ১৩ করে রান করেন নিকোলস।

নিজের পরের ওভারে এসে দ্বিতীয় শিকার তুলে নেন নাহিদ। এবার সাজঘরের পথ দেখান উইল ইয়ংকে। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ রান করে ফেরেন ইয়ং।

এরপর নিউজিল্যান্ড প্রতিরোধ গড়ে ফেলেছিলে বাংলাদেশের বিপক্ষে। সেই প্রতিরোধ ভাঙতে আবারও নাহিদ রানাকে বোলিংয়ে আনেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আস্থার প্রতিদান দিতেও ভুল করেননি নাহিদ।

দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই উইকেট তুলে নেন নাহিদ। টাইগার পেসারের গতিময় বাউন্সারে পরাস্ত হন আব্বাস। বল ব্যাটের ওপরের অংশে লেগে যাচ্ছিল পেছনের দিকে। উইকেটরক্ষক লিটন দাস দুর্দান্তভাবে সেটিকে তালুবন্দি করেন। আব্বাস ফেরেন ৩৪ বলে ১৯ রান করে।

ব্যক্তিগত নবম ওভারে এসে চতুর্থ উইকেট শিকার করেন বাংলাদেশের নতুন গতিতারকা। আবারও জুট ভাঙতে তার ওপর ভরসা রেখেছিলেন অধিনায়ক। প্রতিদান দিয়ে এবার ফেরান ডিন ফক্সক্রফটকে। নাহিদের শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগে মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন ফক্সক্রফট (৩৫ বলে ১৫ রান)।

নাহিদের বোলিং কোটায় যখন আর মাত্র এক ওভার বাকি। তখন অনেকেই চিন্তায় ছিলেন পঞ্চম উইকেট তুলে নিয়ে ফাইফার পূরণ করতে পারবেন কি নাহিদ। টাইগার পেসার পেরেছেন সেটি করতে। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার তুলে নিয়েছেন ফাইফার।

নিজের পঞ্চম উইকেট হিসেবে নাহিদ ফেরান জেডেন লিনক্সকে। তার ১৪১.৬ কিলোমিটার গতির বলের কোনো উত্তর ছিল না লিনক্সের কাছে। বোল্ড হয়ে যান তিনি।

নাহিদ রানা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: নাহিদ রানা

১০ এপ্রিল ২০২৬
নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন মঈন
১১ মার্চ ২০২৬
নাহিদের পাঁচে পাঁচ, পাকিস্তানের সর্বনাশ
২৭ এপ্রিল ২০২৫
পিএসএল খেলতে পাকিস্তানে নাহিদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রেকর্ড ডাকছে মেসিকে
  2. চমক রেখে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের
  3. মাঠের বাইরে এবার নতুন ভূমিকায় গেইল
  4. হকি স্টিক ছেড়ে ক্রিকেট ব্যাটে নাম লেখানো জয়িতার গল্প
  5. মাঠে গড়িয়েছে বিসিএলের ১২তম আসর
  6. বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের ‍টিকিট মূল্য প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x