Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৩:৫৫, ১২ জুন ২০২৬
আপডেট: ০৪:০০, ১২ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৩:৫৫, ১২ জুন ২০২৬
আপডেট: ০৪:০০, ১২ জুন ২০২৬
আরও খবর
চোটে বিশ্বকাপ শেষ, জাতীয় দলকেই বিদায় বললেন জাপান অধিনায়ক
রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার
জয়ের খোঁজে মাঠে নামছে এশিয়ান জায়ান্ট দ. কোরিয়া
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই কার্ড বিতর্ক, হয়েছে ইতিহাসও
রাউল হিমেনেসের হেডব্যান্ডের আড়ালে লুকানো এক লড়াইয়ের গল্প

৯৬ বছরের রেকর্ড ভেঙে পেলের ইতিহাসে চোখ ১৭ বছরের মোরার

স্পোর্টস ডেস্ক
০৩:৫৫, ১২ জুন ২০২৬
আপডেট: ০৪:০০, ১২ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৩:৫৫, ১২ জুন ২০২৬
আপডেট: ০৪:০০, ১২ জুন ২০২৬
মেক্সিকোর ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলা গিলবার্তো মোরা। ছবি : ফিফা

উদীয়মান এক তরুণ তুর্কি। চোখেমুখে এখনো কৈশোরের ছাপ স্পষ্ট। অথচ এই কিশোরই বিশ্বকাপের মতো মহামঞ্চে নেমে গড়ে ফেলেছেন নতুন ইতিহাস। মেক্সিকোর গিলবার্তো মোরা এখন শুধু একটি নাম নন। দেশটির ফুটবলের নতুন স্বপ্নও। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে তিনি হয়ে গেছেন মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ ফুটবলার।

ম্যাচের ৬৫তম মিনিটে আলভারো ফিদালগোর বদলে মাঠে নামেন মোরা। তখন তার বয়স ১৭ বছর ২৪০ দিন। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন ৯৬ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ১৮ বছর ১৩৪ দিন বয়সে খেলে এই কীর্তি গড়েছিলেন ম্যানুয়েল ‘চাকেতাস’ রোসাস। প্রায় এক শতাব্দী পর সেই রেকর্ডের নতুন মালিক হলেন মোরা।

তবে রেকর্ড গড়া যেন তার জন্য নতুন কিছু নয়। ২০২৪ সালে ক্লাব তিহুয়ানার হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের সময়ই তিনি লিগা এমএক্সের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র ১৬ বছর বয়সে মেক্সিকো জাতীয় দলে অভিষেক করে দেশের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে জাতীয় দলে নাম লেখানোর রেকর্ডও নিজের করে নেন।

গত দুই মৌসুমে তিহুয়ানার হয়ে ধারাবাহিক ভালো খেলে নজর কেড়েছেন এই তরুণ মিডফিল্ডার। ৫৩ ম্যাচে করেছেন ১০ গোল, সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েই বিশ্বকাপ দলে জায়গা দেন কোচ হাভিয়ের আগিরে। বয়স কম হলেও ইতোমধ্যে ইউরোপের কয়েকটি বড় ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

বিশ্বকাপে মেক্সিকোর হয়ে কম বয়সে খেলার তালিকায় মোরার পর রয়েছেন ম্যানুয়েল রোসাস, আলফ্রেদো তোরেস, রাউল আরেয়ানো, আন্দ্রেস গুয়ার্দাদো ও হুগো সানচেজের মতো তারকারা। শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ১ হাজার ২৪৮ জন ফুটবলারের মধ্যেও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় গিলবার্তো মোরা।

এখন তার সামনে রয়েছে আরও একটি বড় মাইলফলক। বিশ্বকাপের পরবর্তী কোনো ম্যাচে গোল করতে পারলে তিনি টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে যাবেন। তবে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি এখনো ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করে তিনি এই অনন্য কীর্তি গড়েছিলেন।

বিশ্বকাপে প্রথম সুযোগেই ইতিহাস গড়ে গিলবার্তো মোরা জানিয়ে দিয়েছেন, তিনি শুধু বর্তমানের আলোচিত কিশোর নন। মেক্সিকো ফুটবলের ভবিষ্যতেরও বড় এক ভরসার নাম। রেকর্ড ভাঙার এই যাত্রা কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার অপেক্ষা।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ মেক্সিকো ফুটবল দল পেলে
৮ ঘন্টা আগে
৯৬ বছরের অপেক্ষা ফুরিয়ে ইতিহাস গড়ল মেক্সিকো
৯ ঘন্টা আগে
বিশ্বকাপের প্রথম গোলের নায়ক এক প্রবাসী ফুটবলার
১০ ঘন্টা আগে
নাটকীয়তার ম্যাচে দ. আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
১১ ঘন্টা আগে
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে গেল মেক্সিকো
১১ ঘন্টা আগে
কুইনোনেসের গোলে উদ্বোধনী ম্যাচে এগিয়ে মেক্সিকো
১২ ঘন্টা আগে
তিন দশকের যাত্রায় বিশ্বকাপ মঞ্চে শাকিরার অবিচ্ছিন্ন রাজত্ব
১২ ঘন্টা আগে
বিশ্বকাপ শুরুর আগে ফিফা সভাপতির পদত্যাগ দাবি
১১ জুন ২০২৬
জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ
১১ জুন ২০২৬
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয়
১১ জুন ২০২৬
আজ পর্দা উঠছে ইতিহাস-ঐতিহ্যের ফুটবল বিশ্বকাপের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ
  2. বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয়
  3. বিশ্বকাপ শুরুর দিনেই নেইমারকে নিয়ে দুঃসংবাদ
  4. অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
  5. আজ পর্দা উঠছে ইতিহাস-ঐতিহ্যের ফুটবল বিশ্বকাপের
  6. ফুটবলের বিশ্বমঞ্চে নতুন চার মুখ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x