Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০১:১৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ০১:৪০, ১৬ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:১৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ০১:৪০, ১৬ জুন ২০২৬
আরও খবর
কেপ ভার্দের নতুন চমক, হতাশার সাগরে ডোবাল উরুগুয়েকেও
কেপ ভার্দের ইতিহাস ছাপিয়ে উরুগুয়ের চমক
মেসিকে পেছনে ফেললেন ইয়ামাল
গোলশূন্য সমতায় শেষ বেলজিয়াম-ইরানের লড়াই
বিশ্বকাপে ১৫টি সেভের পর কুরাসাও গোলরক্ষকের চাওয়া

স্পেনের সব শট থেমে গেল ভোজিনহার দুর্ভেদ্য দেয়ালে

স্পোর্টস ডেস্ক
০১:১৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ০১:৪০, ১৬ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:১৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ০১:৪০, ১৬ জুন ২০২৬
ম্যাচের ৩৬তম মিনিটে ফেরান তোরেসের শট আটকে দিচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি : ফিফা

চল্লিশে চালশে ফুটবল দুনিয়ার পুরোনো সেই কথাটাকেই যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন ভোজিনহা। বয়স যেখানে থামিয়ে দেয় গতি, সেখানে তিনি হয়ে উঠলেন প্রতিরোধের প্রতীক। ২০১০ বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড়িয়ে কেপ ভার্দের এই ৪০ বছর বয়সী গোলকিপার স্পেনের সব আক্রমণ থামিয়ে দিলেন একাই গোলপোস্টের নিচে এক অদৃশ্য দুর্গ হয়ে।

বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের মতো ছোট দেশের নাম খুব বেশি আলোচনায় ছিল না। কিন্তু ম্যাচ শেষে স্কোরলাইন বলল ভিন্ন গল্প, ০-০ ড্র। আর এই অঘটনের কেন্দ্রে ছিলেন ভোজিনহা।

পুরো ম্যাচজুড়ে স্পেন আক্রমণের পর আক্রমণ সাজিয়েছে। দ্রুত পাস, ধারালো মুভ আর জোরালো শটে কেপ ভার্দের রক্ষণ ভাঙার চেষ্টা করেছে তারা। কিন্তু গোলপোস্টের নিচে ভোজিনহা ছিলেন অটল। পরিসংখ্যান বলছে, স্পেন মোট ২৭টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। সেই সবকটিই ঠেকিয়ে দেন একাই এই অভিজ্ঞ গোলকিপার।

প্রথমার্ধেই তার পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। ৩৮ মিনিটে পেদ্রির শক্তিশালী শট দারুণ ক্ষিপ্রতায় ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। প্রতিটি সেভে স্পেনের আক্রমণ যেন থমকে যাচ্ছিল আর কেপ ভার্দের স্বপ্ন ধীরে ধীরে রূপ নিচ্ছিল বাস্তবতায়।

জোসিমার জোসে আভোরা ডিয়াজ নামের এই গোলকিপারই ফুটবল বিশ্বে পরিচিত ভোজিনহা নামে। প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি কেপ ভার্দের জার্সি গায়ে মাঠে নামছেন। ক্যারিয়ারের বড় অংশ কেটেছে সাইপ্রাস ও অ্যাঙ্গোলার মতো দেশের কম আলোচিত লিগে খেলে। যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া প্রায় অসম্ভব।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ার পর বয়সের কথা ভেবে জাতীয় দলকে বিদায় জানাতে চেয়েছিলেন ভোজিনহা। কিন্তু সতীর্থদের অনুরোধে থেকে যান শেষবারের মতো দেশের হয়ে লড়ার জন্য। আর সেই শেষ অধ্যায়ের শুরুতেই লিখে ফেললেন এক অবিশ্বাস্য গল্প।

ফুটবলে কখনো কখনো নায়ক তৈরি হয় না গোল দিয়ে, তৈরি হয় প্রতিরোধ দিয়ে। ভোজিনহার সেই রাত তেমনই এক প্রতিরোধের নাম চল্লিশে চালশে। যেখানে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত দুর্গ।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কেপ ভার্দে ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৮ মিনিট আগে
কেপ ভার্দের নতুন চমক, হতাশার সাগরে ডোবাল উরুগুয়েকেও
১ ঘন্টা আগে
কেপ ভার্দের ইতিহাস ছাপিয়ে উরুগুয়ের চমক
১ ঘন্টা আগে
মেসিকে পেছনে ফেললেন ইয়ামাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের আভাস
  2. সূর্যবংশী এখন দ্রুততম ফিফটির মালিক
  3. তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
  4. মেসির সামনে তিন বিশ্বরেকর্ড
  5. জাপানের দাপটে বিধ্বস্ত তিউনিসিয়া
  6. কুরাসাওয়ের গোলরক্ষককে হারাতে পারল না ইকুয়েডর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x