হারারে টেস্ট
দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
হারারেতে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আজ রোববার (২৮ জুন) টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশনে দেখেশুনে খেলেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। ২৫ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান।
বিরতির পর ক্রিজে নামবেন দুই অপরাজিত ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ৯ রানে এবং মুমিনুল ৪১ রানে অপরাজিত।
জিম্বাবুয়ের বিপক্ষেও কাটেনি ওপেনিংয়ের ব্যর্থতা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৬ রানে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন নিউম্যান নিয়ামুরি।
আরেক ওপেনার সাদমান ইসলামও ফেরেন ২০ রান করে। তাকে ফেরান ব্র্যাড ইভানস। ৩৬ রানে পতন ঘটে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের।
সেখান থেকে হাল ধরেন শান্ত-মুমিনুল। দুজনের অবিচ্ছিন্ন ৪০ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে প্রথম সেশন পার করেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক