ইংল্যান্ডকে চমকে দিয়ে এগিয়ে গেল কঙ্গো
গ্রুপ পর্বেই চমক দেখিয়েছে আফ্রিকার দেশ কঙ্গো। তবে বড় চমক যেনো বাঁচিয়ে রেখেছিল নকআউট ম্যাচের জন্য। শেষ ৩২- এর ম্যাচে ইংল্যান্ডকে সেটি দেখাল তারা। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্তব্ধ করে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল কঙ্গো।
আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড আর কঙ্গো। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে কঙ্গো।
ম্যাচের শুরু থেকেই ইংলিশদের সঙ্গে সমানে সমানে লড়াই করছিল কঙ্গো। রক্ষণ সামলে উঠছিল প্রতিআক্রমণে। অষ্টম মিনিটে আসে সোটর সুফল। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে কঙ্গো। এগিয়ে গিয়ে ডি-বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিলেন শঁসেল ম্বেম্বা। বক্সের কাউকে খুঁজে না পেলেও ফাঁকায় থাকা ব্রায়ান সিপেঙ্গা বলের নিয়ন্ত্রণ পেয়ে যান। এরপর একটু সামনে এসে বুলেট গতির শটে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।

স্পোর্টস ডেস্ক