Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:২০, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৯:০৪, ০৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:২০, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৯:০৪, ০৮ জুলাই ২০২৬
আরও খবর
ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ট্রাম্পের হুঁশিয়ারি
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সামরিক পদে বড় রদবদল
পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
হাউসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত জোরদার করবে ডেমোক্র্যাটরা

বিশ্বকাপে জালিয়াতির অভিযোগ ইরানের প্রেসিডেন্টের

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:২০, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৯:০৪, ০৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:২০, ০৮ জুলাই ২০২৬
আপডেট: ১৯:০৪, ০৮ জুলাই ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি

চলমান ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটনের বিরুদ্ধে নিয়ম ভাঙা, প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ভয় দেখানো, প্রতিবন্ধকতা তৈরি ও জালিয়াতির সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। খবর বিবিসির। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিফার ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর সাম্প্রতিক বিতর্কের জের ধরে এই কড়া প্রতিক্রিয়া জানালেন তেহরানের শীর্ষ নেতা।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের এই আচরণকে তাদের প্রচলিত বৈরী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি লেখেন, বিশ্বকাপের আয়োজক হিসেবে মার্কিন সরকারের আচরণ তাদের চেনা পররাষ্ট্রনীতির মতোই: নিয়ম বাঁকানো, প্রতিদ্বন্দ্বীদের ওপর দাদাগিরি করা, বাধা সৃষ্টি করা ও জালিয়াতি। এটিই তাদের পরিচিত ‘ম্যাগা প্লেবুক’। ইরান এই ধরণের নোংরা খেলাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। আমরা আমাদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।

আরও পড়ুন : ইরানি হামলার তীব্র নিন্দা জানাল মিশর

আরও পড়ুন : ইরানিরা ‘জঘন্য, হিংস্র ও অসুস্থ মানুষ’, বললেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের এই ক্ষোভের মূল কারণ সম্প্রতি মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে নিয়ে তৈরি হওয়া ফুটবল বিতর্ক। রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে একটি ফাউলকে কেন্দ্র করে বালোগানকে লাল কার্ড দেখানো হয়েছিল, যার ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী নকআউট ম্যাচে তার ওপর এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা জারি হয়। তবে বেলজিয়ামের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে ওই লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ‘অনুরোধ’ জানান। ট্রাম্পের এই ফোনের পরপরই ফিফা অত্যন্ত বিরল ও নজিরবিহীন এক সিদ্ধান্তে বালোগানের ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে স্থগিত করে এবং তাকে বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি দেয়। ফিফার এই পক্ষপাতমূলক ও রাজনৈতিক প্রভাবাধীন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন এবং সমগ্র ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)। যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরান দলের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা ও লজিস্টিকস হয়রানি

ফুটবল খেলায় যুক্তরাষ্ট্রের এই অনৈতিক সুবিধার বিপরীতে ইরান ফুটবল দলের প্রতি মার্কিন প্রশাসনের বৈষম্যমূলক আচরণও এই ক্ষোভের বড় একটি কারণ। ভূরাজনৈতিক উত্তেজনার অজুহাতে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই ইরান দলের টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তাদের ভিসা দিতে গড়িমসি করে ওয়াশিংটন। 

নিরাপত্তার দোহাই দিয়ে ইরান দলকে মার্কিন ভূখণ্ডের ভেতরে কোনো বেস ক্যাম্প বা অনুশীলনের জায়গা তৈরি করতে দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে পুরো ইরান দলকে মেক্সিকোর টিজুয়ানায় অবস্থান করতে হয়। সেখান থেকে কেবল ম্যাচের দিন বিমানে করে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ খেলে আবার সঙ্গে সঙ্গেই দেশ ছাড়তে বাধ্য করা হতো তাদের। এই চরম লজিস্টিকস বিপর্যয় ও দীর্ঘ ভ্রমণের ধকল সত্ত্বেও ইরান গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি। তবে গোল ব্যবধানে সামান্য পিছিয়ে থাকায় গত ২৮ জুন নকআউট পর্বে ওঠার আগেই তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ইরান

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হেডকে নিয়ে পরিকল্পনা জানালেন তাসকিন
  2. মাসসেরার লড়াইয়ে তামিমের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-উইন্ডিজ তারকা
  3. বাংলাদেশে ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছেন, দাবি অনূর্ধ্ব-২০ ফুটবল কোচের
  4. চার-ছক্কার তাণ্ডবে সিরিজ জিতল বাংলাদেশ
  5. সিরিজ জিততে সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে
  6. প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে চান না হেড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x