Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৭, ১১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৭, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
ইনফান্তিনোর পক্ষ নিয়ে ফিফাকে ট্রাম্পের হুঁশিয়ারি
পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
হাউসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত জোরদার করবে ডেমোক্র্যাটরা
হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান : ট্রাম্প
হরমুজ প্রণালিতে ইরান-ওমানের যৌথ নিয়ন্ত্রণ মানবেন না ট্রাম্প

এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৭, ১১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৭, ১১ আগস্ট ২০২৬
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি নাগরিকদের এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অভিবাসনবিরোধী কঠোর নীতির অংশ হিসেবে আরও বিপুলসংখ্যক মানুষের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনের সুযোগ বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক তথ্যপত্রে বলা হয়েছে, বাতিল হওয়া ভিসার বেশিরভাগই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ, ভিসার শর্ত লঙ্ঘন, প্রতারণা, সহিংসতার আহ্বান এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকির মতো কারণে বাতিল করা হয়েছে। 

দপ্তরটি জানায়, হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ ভিসা বাতিলের অন্যতম প্রধান কারণ।

কিছু নির্দিষ্ট ঘটনায় ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, অপহরণ ও মানবপাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এবং শিশু যৌন নিপীড়নের উপকরণ রাখার একাধিক অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ভিসা বাতিল করা হয়েছে। খবর আল জাজিরার। 

উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস এমন ১০০টির বেশি ভিসাও বাতিল করেছে, যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, গত বছর নিহত রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড উদযাপনকারী কয়েকজন বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মার্কিন ভিসা একটি সুবিধা, অধিকার নয়। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশিদের বিরুদ্ধে ভবিষ্যতেও ভিসা বাতিলের ক্ষমতা প্রয়োগ করা হবে।

এর আগে জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, তারা এক লাখের বেশি ভিসা বাতিল করেছে—যা সে সময় রেকর্ড ছিল।

এদিকে ট্রাম্প প্রশাসন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি গ্রহণ করেছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীদের কার্যক্রম যাচাই এবং আরও বিস্তৃত নিরাপত্তা যাচাই অন্তর্ভুক্ত রয়েছে।

তবে মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা এই সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের সমালোচনা করে বলছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি এবং অভিবাসীদের ওপর অতিরিক্ত নজরদারির সুযোগ তৈরি করছে।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভিসা ট্রাম্প প্রশাসন

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

০৯ আগস্ট ২০২৬
হাউসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত জোরদার করবে ডেমোক্র্যাটরা
০৩ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের
৩০ জুলাই ২০২৬
ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  2. রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৫, আহত ২০
  3. পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, আত্মহত্যার চেষ্টা বাবার
  4. কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২
  5. ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সামরিক পদে বড় রদবদল
  6. কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x