Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জাতিসংঘ অধিবেশনে চোখে চোখ রেখে বক্তব্য, তেহরানের পথে ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রস্তাব 'প্রত্যাখ্যান' করেছি, তারা তীব্র সংকটে পড়েছে : ট্রাম্প
ইরান সমঝোতা চায় জেনে ট্রাম্প বললেন, ‘আমিও চুক্তি করতে পছন্দ করি’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের সাফল্যের দাবি স্কট বেসেন্টের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের নেওয়া উদ্যোগে সাফল্য এসেছে বলে দাবি করেছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, ইরানের বিমান সংস্থা ও ব্যাংকগুলোর ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট জানান, ‘আমার নির্দেশে বিশ্বের বিভিন্ন দেশে দল পাঠানো হয়েছে। এসব দল সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে ইরানি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এসব প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করেছে।’

বেসেন্ট জানান, তুরস্ক ও ওমান ইরানের বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ারের ফ্লাইট গ্রহণ বন্ধ করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের সব বিমান সংস্থার ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

ইরানি বিমান সংস্থাগুলোর জন্য ইউএই’র বাণিজ্যিক রাজধানী দুবাই একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। ইরানের সঙ্গে দুবাইয়ের ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং সেখানে বড় একটি ইরানি জনগোষ্ঠী বসবাস করে। ফলে ইরানি বিমান সংস্থাগুলোর একাধিক ফ্লাইট প্রতিদিন দুবাইয়ে যাতায়াত করত। বেসেন্ট ইরানের ব্যাংকিং খাতের ওপর নেওয়া নতুন বিধিনিষেধের কথাও উল্লেখ করেন।

গত বুধবার ইউএইর কেন্দ্রীয় ব্যাংক ইরানের ব্যাংক মেল্লির শাখাগুলোর সঙ্গে ইরানের লেনদেন বন্ধ করে দেয়।

ইউএই কর্তৃপক্ষের অভিযোগ, ব্যাংকটি অর্থপাচার, সন্ত্রাসবাদ এবং অস্ত্র বিস্তারসংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।

এর আগে গত সপ্তাহে তুরস্ক ইরানের ব্যাংক মেল্লাতের লাইসেন্স বাতিল করে। ব্যাংকটি একটি আধা-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এবং বহু বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

বেসেন্টের শেয়ার করা ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগের সন্ত্রাসে অর্থায়নবিষয়ক সহকারী সচিব (মন্ত্রী) জোনাথন বার্ক দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ সফর করেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের পরিকল্পনা বাস্তবায়নে দেশগুলোর সমর্থন আদায় করাই ছিল তার সফরের অন্যতম লক্ষ্য।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ওপর নতুন অর্থনৈতিক চাপ তৈরির উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ৫০টিরও বেশি দেশের সঙ্গে আলোচনা করেছে। গত সোমবার বেসেন্ট বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত সব ইরানি বিমান সংস্থা বন্ধ করে দেওয়া হবে।

তবে ইরানের কয়েকটি ছোট বিমান সংস্থা এখনও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিশেষ করে চীনের সঙ্গে তাদের বিমান যোগাযোগ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের চাপের কাছে চীন নতি স্বীকার করছে না।

ইরান যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল যুদ্ধ স্কট বেসেন্ট

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

২৬ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালি খোলার ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
২৫ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিরতিসহ সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের
২৪ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতে ইরানি এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের প্রস্তাব 'প্রত্যাখ্যান' করেছি, তারা তীব্র সংকটে পড়েছে : ট্রাম্প
  2. রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৬
  3. ইরান সমঝোতা চায় জেনে ট্রাম্প বললেন, ‘আমিও চুক্তি করতে পছন্দ করি’
  4. পাকিস্তানে পেছানো হলো ইমরান খানের সমর্থনে বিক্ষোভ
  5. রেকর্ড বৃষ্টিতে কোমরপানিতে ভাসছে ব্যাংকক
  6. ট্রাম্পের সফরসঙ্গী ‘প্রেস পুল’ থেকে বাদ পড়ল সিএনএন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x