Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৫, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৫, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলো ট্রাম্পের দল
ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্ররা : ট্রাম্পের এই বার্তার অর্থ কী?
ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি ফ্রান্সের
ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’ : আইআরজিসি উপদেষ্টা
ইরানে হামলা চালাতে ট্রাম্পকে প্রতিদিন ফোন নেতানিয়াহুর

পারমাণবিক চুক্তিতে থাকার কথা জানাল ইরান, পরিদর্শন নিয়ে অনিশ্চয়তা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৫, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৫, ১১ নভেম্বর ২০২৬
২০১০ সালের ২৬ অক্টোবর ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর কোরে জ্বালানি ভরা শুরু করে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের উত্তেজনার মধ্যেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে না যাওয়ার কথা জানিয়েছে ইরান। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পূর্ণাঙ্গ পরিদর্শন কবে শুরু হবে, তা এখনও অনিশ্চিত।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশটির কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এরপর থেকে ইরানের ভেতরে এনপিটি থেকে বেরিয়ে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। খবর আল জাজিরার। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে ভূগর্ভস্থ পিকঅ্যাক্স মাউন্টেন কমপ্লেক্সসহ সংবেদনশীল স্থাপনায় নতুন হামলার হুমকি দিয়েছেন। এতে তেহরানের কট্টরপন্থীরা দেশটির পারমাণবিক নীতিতে পরিবর্তনের দাবি আরও জোরালো করছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামলে পারমাণবিক অস্ত্র তৈরি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিল।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আইএইএর সঙ্গে সহযোগিতা সীমিত করলেও এনপিটির প্রতি ইরানের অঙ্গীকার বহাল রয়েছে।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করেছে। এর ফলে নিরাপত্তা নিশ্চয়তা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নেও সমস্যা তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই পরিস্থিতি যতদিন চলবে, ততদিন সংস্থাটির সঙ্গে স্বাভাবিক পরিস্থিতির মতো সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এসময় তিনি আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিরও সমালোচনা করেন।

তবে কয়েক দিন আগে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আইএইএর নতুন পরিদর্শন হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাই।

রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটির নতুন কয়েকটি পর্যায়ের উন্নয়নকাজও চলছে। যুদ্ধের সময় সরাসরি বোমা হামলার শিকার না হওয়ায় এটিই এখন ইরানের একমাত্র পারমাণবিক স্থাপনা, যেখানে আইএইএর প্রবেশাধিকার রয়েছে। তবে মার্কিন যুদ্ধবিমান কয়েকবার কেন্দ্রটির আশপাশে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে। এর পর রুশ কর্মীদের আংশিকভাবে সরিয়ে নেওয়া হয়। তারা এখনও পুরোপুরি ফিরে আসেননি।

অক্টোবরের শেষ দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আইএইএর মহাপরিচালক গ্রোসি বলেন, ইরান প্রয়োজনীয় তথ্য ও প্রবেশাধিকার না দেওয়ায় দেশটির পারমাণবিক উপাদানের অবস্থা যাচাই করতে পারছে না সংস্থাটি।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলি ভায়েজ আল জাজিরাকে বলেন, ইরান এক পা এনপিটির ভেতরে এবং অন্য পা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কাছাকাছি রাখছে।

তার মতে, বুশেহরে পরিদর্শনের অনুমতি দেওয়া কূটনৈতিক আলোচনা চালু রাখা এবং দেশের কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে রাখার একটি কম ঝুঁকির পদক্ষেপ। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার নিয়ে দর-কষাকষির সুযোগ ধরে রাখতে চাইছে তেহরান।

এসব সংবেদনশীল স্থাপনার মধ্যে রয়েছে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক এবং ইরানের সাবেক পারমাণবিক আলোচক সাইয়েদ হোসেইন মুসাভিয়ান বলেন, ইরানের অবস্থান থেকে এনপিটির অঙ্গীকার মেনে চলা এবং বোমা হামলার শিকার স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়ার মধ্যে পার্থক্য স্পষ্ট।

তার মতে, সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএর প্রতিষ্ঠিত কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। এছাড়া তেহরানের আশঙ্কা, সংবেদনশীল স্থাপনায় আইএইএর প্রবেশাধিকার দিলে সেখানকার তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে যেতে পারে। ভবিষ্যতে এসব তথ্য নতুন হামলায় ব্যবহার হওয়ার ঝুঁকিও রয়েছে।

মুসাভিয়ানের ভাষ্য, তেহরান বিস্তৃত পরিদর্শনে বিধিনিষেধকে এনপিটির অঙ্গীকার প্রত্যাখ্যান হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তার উদ্বেগ হিসেবে দেখছে।

এনপিটির অঙ্গীকার ও সুবিধা

ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের সবচেয়ে বেশি নজরদারির আওতায় থাকা কর্মসূচিগুলোর একটি। এ বিষয়ে দেশটির আন্তর্জাতিক বাধ্যবাধকতা কয়েকটি চুক্তি ও জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে নির্ধারিত।

এনপিটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের মৌলিক কাঠামো তৈরি করেছে। একই সঙ্গে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারও স্বীকার করেছে এই চুক্তি। আইএইএর সঙ্গে পৃথক নিরাপত্তা চুক্তির মাধ্যমে সংস্থাটি ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করে, যাতে দেশটি অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়।

এনপিটির সদস্য হিসেবে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার, এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং সহায়তা পাওয়ার অধিকার রাখে। বিনিময়ে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি, সংগ্রহ বা অন্য কোনোভাবে অর্জন না করার অঙ্গীকার করেছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিদর্শন ও তথ্য সরবরাহেও সম্মত হয়েছে।

চুক্তি থেকে বেরিয়ে যেতে হলে কোনো দেশকে আগে সিদ্ধান্ত নিতে হয় যে ‘অসাধারণ ঘটনা’ তার ‘সর্বোচ্চ স্বার্থ’ বিপন্ন করেছে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যাহারের নোটিশ দিতে হয়।

তবে এনপিটি কোনো দেশকে প্রচলিত সামরিক হামলা থেকে সুরক্ষা দেয় না। শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারের অধিকার থাকলেও সামরিক হামলার ঝুঁকি থেকে সুরক্ষা না পাওয়ার বিষয়টি ইরানের কট্টরপন্থীদের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার দাবির অন্যতম যুক্তি হয়ে উঠেছে।

এ দাবি কেবল কয়েকজন কট্টরপন্থীর মধ্যে সীমাবদ্ধ নেই। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি একাধিকবার প্রকাশ্যে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি চলতি সপ্তাহের শুরুতে বলেছেন, ইরান পারমাণবিক নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় প্রস্তুতি নেবে সংগঠনটি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে

যুদ্ধের বিস্তার ঠেকাতে কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, আগামী কয়েক মাসে সংঘাত আরও বাড়তে পারে।

ইরান জানিয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নিতে দেবে না তারা। তবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে দেশের ভেতরেই ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমানোর বিষয়ে আলোচনায় আগ্রহী তেহরান।

ইরান আরও বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। তবে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মতো এ কার্যক্রমে সীমা নির্ধারণে সম্মত হতে পারে। ওই চুক্তি থেকে ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে হলে হরমুজ প্রণালিসহ বিভিন্ন এলাকায় চলমান সংঘাতেরও সমাধান প্রয়োজন। নিকট ভবিষ্যতে এমন সমাধান হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

আলি ভায়েজ বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাস্তবসম্মত ছাড় পেলে তেহরান আলোচনার দরজা কিছুটা খুলতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক দর-কষাকষির উপাদানগুলো আগেভাগে ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম।

তার মতে, প্রাথমিক কোনো চুক্তির মাধ্যমে ২০২৫ সালের কায়রো চুক্তির ভিত্তিতে ধাপে ধাপে সীমিত পরিদর্শনের সুযোগ তৈরি হতে পারে।

২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কয়েক মাস পর আইএইএর সঙ্গে ওই চুক্তি হয়েছিল। এতে ইরানের সব পারমাণবিক স্থাপনায় সংস্থাটির পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহালের কথা ছিল। তবে প্রতিটি ক্ষেত্রে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি নেওয়ার শর্ত রাখা হয়েছিল।

চুক্তিটি কখনও কার্যকর হয়নি। পরে উত্তেজনা বাড়তে বাড়তে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানে হামলা চালায়।

ভায়েজ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে অর্থবহ স্বচ্ছতা ফিরিয়ে আনতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুত এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয় নিয়ে বৃহত্তর সমঝোতা প্রয়োজন।

তবে মুসাভিয়ানের মতে, তেহরান কেবল কায়রো চুক্তির মতো প্রাথমিক সমঝোতায় সন্তুষ্ট হবে না। তিনি বলেন, এ ধরনের সহযোগিতার জন্য নিরাপত্তা ও পারমাণবিক- উভয় বিষয়কে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ চুক্তি প্রয়োজন। তা না হলে বোমা হামলার শিকার স্থাপনাগুলোতে পরিদর্শনের সম্ভাবনা কম।

ইরান পারমাণবিক চুক্তি পরিদর্শন যুক্তরাষ্ট্র ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

১০ নভেম্বর ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’ : আইআরজিসি উপদেষ্টা
০৯ নভেম্বর ২০২৬
ট্রম্পের ‘পরাজয়ের ধাক্কা’ : ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপে নজর ইরানের
০৮ নভেম্বর ২০২৬
ক্ষেপণাস্ত্রের সীমার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ইরান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্ররা : ট্রাম্পের এই বার্তার অর্থ কী?
  2. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ১.৬ শতাংশ
  3. শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যা জানাল ভারত
  4. সম্মিলিত প্রতিরক্ষা : ৬ আরব দেশের সামরিক দপ্তর হচ্ছে কুয়েতে
  5. ভারতের নিরাপত্তা উপদেষ্টা দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে তলব মার্কিন আদালতের
  6. ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি ফ্রান্সের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x