ইরান সমঝোতা চায় জেনে ট্রাম্প বললেন, ‘আমিও চুক্তি করতে পছন্দ করি’
হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সঙ্গে সম্পর্কযুক্ত ইরানের প্রস্তাবিত পরিকল্পনাটি তিনি প্রত্যাখ্যান করেছেন। ইরানের দেওয়া প্রস্তাবটি বাস্তবায়ন হলে সাত দিনের মধ্যে বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে যেত বলে দাবি করেছে তেহরান। খবর এএফপির।
এই প্রস্তাবটি সম্পর্কে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘ইরান এখনই প্রণালিটি খুলে দেওয়ার মতো একটি চুক্তি করতে চায়, কারণ তারা খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা একটি চুক্তি করতে আগ্রহী এবং আমি মনে করি সেটা ভালো কথা। আমিও চুক্তি করতে পছন্দ করি।’

এনটিভি অনলাইন ডেস্ক