Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০০:১৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ০০:২০, ০৭ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
০০:১৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ০০:২০, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
আর্জেন্টিনার সামনে রেকর্ডের হাতছানি, চমক দেখাতে মুখিয়ে মিসর
মেসি না সালাহ কে জিতবে, জানাল এআই
মেসিকে নিয়ে কী ভাবছে মিসর
আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে না মিসর
বর্ণবাদী মন্তব্য করা সিনেটরকে কড়া জবাব এমবাপ্পের

রোনালদোর গোধূলি বেলা, না কি ইয়ামালের সূর্যোদয়?

স্পোর্টস ডেস্ক
০০:১৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ০০:২০, ০৭ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
০০:১৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ০০:২০, ০৭ জুলাই ২০২৬
লামিনে ইয়ামাল (বামে) ও ক্রিস্টিয়ানো রোনালদো (ডানে)। ছবি : এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো যখন প্রথম বিশ্বকাপ খেলেছিলেন, লামিনে ইয়ামাল তখনো ধরাধামে ভূমিষ্ঠ হননি। দুই দশকেরও বেশি সময় পর সেই অনাগত শিশুই আজ ১৮ বছরের এক বিস্ময়। আর ৪১ বছর বয়সেও রোনালদো একই ক্ষুধা, একই আবেগ আর একই জয়ের তাড়না নিয়ে মাঠ মাতিয়ে চলেছেন।

তাই এই লড়াইকে শুধু একজন কিংবদন্তির বিদায় কিংবা এক তরুণের উত্থান বলে ব্যাখ্যা করা কঠিন। বরং এটি ফুটবলের এক যুগ থেকে আরেক যুগে উত্তরণের গল্প বটে। যেখানে ইতিহাসের এক মহাতারকা আর ভবিষ্যতের সম্ভাব্য মহাতারকা একই মঞ্চে দাঁড়িয়ে লিখছেন নতুন এক অধ্যায়।

ডালাসে আজ সোমবার (৬ জুলাই) স্পেন ও পর্তুগালের শেষ ষোলোর লড়াই তাই শুধু দুই দলের নয়, দুই প্রজন্মেরও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। বয়সের ব্যবধান ২৩ বছর হলেও দুজনই নিজ নিজ সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলার।

রোনালদোর নামের পাশেই লেখা আছে ইতিহাস। ২০০৬ থেকে ২০২৬-- টানা ছয়টি বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার তিনি। চলতি আসরে তার বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯৩০টির বেশি গোল করেছেন। জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর এবং অসংখ্য শিরোপা। চলতি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলারের রেকর্ডও গড়েছেন।

অন্যদিকে, ইয়ামালের উত্থান যেন রূপকথার গল্প। চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেছেন তিনি। তবে গোলের চেয়েও বেশি আলো কেড়েছে তার দুর্দান্ত গতি, ড্রিবলিং ও সৃজনশীলতা দিয়ে। মাত্র ১৮ বছর ৩৫৪ দিন বয়সে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ১০টি ম্যাচ জিতে তিনি ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পের রেকর্ড। শুরু থেকেই তার তুলনা করা হচ্ছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। তবে ইয়ামাল নিজেই বলেছেন, তিনি কারও মতো হতে চান না।  নিজের পথেই ইতিহাস গড়তে চান।

তাই এই ম্যাচকে শুধু রোনালদোর শেষ কিংবা ইয়ামালের শুরু বলে দেখার সুযোগ নেই। একদিকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের আরও একটি স্মরণীয় অধ্যায় লেখার সুযোগ। অন্যদিকে, ভবিষ্যতের এক তারকার নিজেকে আরও বড় মঞ্চে প্রমাণ করার লড়াই। ডালাসের এই ম্যাচ তাই শুধু স্পেন-পর্তুগালের লড়াই নয়। ফুটবলের দুই প্রজন্মের এক স্মরণীয় মুখোমুখি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ক্রিস্টিয়ানো রোনালদো লামিন ইয়ামাল
৫ ঘন্টা আগে
আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে না মিসর
৬ ঘন্টা আগে
আজ শুরুর একাদশে থাকবেন মেসি?
৮ ঘন্টা আগে
নতুন পথের সন্ধানে ব্রাজিল কোচ
৮ ঘন্টা আগে
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাদের চান স্কালোনি?
৯ ঘন্টা আগে
বিশ্বকাপের শেষ চার ম্যাচে নতুন বল, বিশেষ কী থাকছে?
১২ ঘন্টা আগে
আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন মিসরের কোচ
১২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
১৩ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের মাঠে বেলজিয়ামের রাজত্ব, এগিয়ে থেকেই গেল বিরতিতে
১৮ ঘন্টা আগে
স্পেন-পর্তুগালের রুদ্ধশ্বাস প্রথমার্ধ, গোলের খাতা খুলল না
১৮ ঘন্টা আগে
রোমাঞ্চকর লড়াইয়ে পর্তুগালকে হারিয়ে শেষ আটে স্পেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
  2. আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন মিসরের কোচ
  3. ব্রাজিল-পর্তুগালের বিদায়ের পর স্কালোনির বার্তা
  4. যুক্তরাষ্ট্রের মাঠে বেলজিয়ামের রাজত্ব, এগিয়ে থেকেই গেল বিরতিতে
  5. পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে স্পেনের জোড়া রেকর্ড
  6. স্পেনের কাছে হেরে দায়িত্ব ছাড়লেন পর্তুগালের কোচ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x