Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
১৩:০০, ১৬ জুলাই ২০২২
আপডেট: ১৩:০৫, ১৬ জুলাই ২০২২
ফিচার ডেস্ক
১৩:০০, ১৬ জুলাই ২০২২
আপডেট: ১৩:০৫, ১৬ জুলাই ২০২২
আরও খবর
সাবেক প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড় ও কোমরের হাড়ে সমস্যা পাওয়া গেছে, আইনজীবীর দাবি
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক
সাবেক প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
সজীব ওয়াজেদ জয়-পলকের বিচার শুরু

কক্সবাজারকে স্মার্ট পর্যটন নগরী গড়তে সরকার বদ্ধপরিকর : পলক

ফিচার ডেস্ক
১৩:০০, ১৬ জুলাই ২০২২
আপডেট: ১৩:০৫, ১৬ জুলাই ২০২২
ফিচার ডেস্ক
১৩:০০, ১৬ জুলাই ২০২২
আপডেট: ১৩:০৫, ১৬ জুলাই ২০২২
কক্সবাজারে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি : সংগৃহীত

কক্সবাজারে ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, কক্সবাজারকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন আমরা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চাই; আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে চাই, যেটা হবে সোনার বাংলার প্রতিরূপ। এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল উপস্থিত ছিলেন।

আজ (শনিবার) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, ১৩ বছর আগে ডিজিটাল অর্থনীতির আকার ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। আর বর্তমানে তা ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন ডলার এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে আইসিটি খাতে কর্মসংস্থান ৩০ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল কক্সবাজারে হাই-টেক পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের এই অঞ্চলের মানুষ শিক্ষায় অত্যন্ত অনগ্রসর। এই অঞ্চলের তরুণ-তরুণীদের আইটিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা গেলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে এই এলাকার সন্তান হিসেবে আমি এবং আমার জনগণ পাশে আছে।

অনুষ্ঠানে কক্সবাজারের ফ্রি-ল্যান্সার এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেড ইন বাংলাদেশ ল্যাপটপ (ওয়ালটন) হস্তান্তর করেন আইসিটি প্রতিমন্ত্রী।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমানে সারা দেশে ৯২টি হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক/ আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে, ইতোমধ্যে ৯টি পার্ক স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে, যেখানে ইতোমধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত হাই-টেক পার্কসমূহে ১৯০টি প্রতিষ্ঠানকে স্পেস ও প্লট বরাদ্দ দেওয়া হয়েছে; এর মধ্যে ১২৩টি প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ১৫১টি স্থানীয় স্টার্টআপ কোম্পানিকে বিনামূল্যে স্পেস/ কো-ওয়ার্কিং স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক এ, কে, এ, এম, ফজলুল হক জানান, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে প্রায় ৮.০৭ একর জমিতে এই হাই-টেক পার্ক স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় তিন হাজার জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া প্রকল্পের আওতায় এক হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলক
১৭ জুলাই ২০২৪
শিক্ষার্থী নিহতের ঘটনায় ফেসবুক দায়ী : পলক
২৬ জুন ২০২৪
ডাক বিভাগের কর্মীরা ৫১ কোটি টাকা লোপাট করেছে : পলক
১৫ মে ২০২৪
সেমিকন্ডাক্টর খাতে চাহিদা মেটাতে ৫০ হাজার দক্ষ জনবল প্রয়োজন
০৯ মে ২০২৪
সব ধরনের সংযোগের তার মাটির নিচ দিয়ে টানা হবে : পলক
১৯ এপ্রিল ২০২৪
আমি লজ্জিত, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী : পলক
১৪ এপ্রিল ২০২৪
গিনেস বুকে নাম লেখাতে হাওরে ১৪ কিলোমিটার ‘বৈশাখী আল্পনা’
২৩ মার্চ ২০২৪
নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে হবে : পলক
২০ মার্চ ২০২৪
ফেসবুকের তথ্য পেতে বাংলাদেশে কার্যালয় চান পলক
০৮ মার্চ ২০২৪
আইটি সেক্টরে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে : প্রতিমন্ত্রী পলক
০৪ মার্চ ২০২৪
প্রতিটি মানুষের কাছে ডাকসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর : পলক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
  2. গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
  3. বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  4. পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
  5. ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী
  6. শিশুদের জন্য এখনও নিরাপদ নয় টিকটক-ইউটিউব, সতর্ক করল অফকম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x