Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
মেহেদী নোভেল
১১:৫০, ২৪ মার্চ ২০১৭
মেহেদী নোভেল
১১:৫০, ২৪ মার্চ ২০১৭
আপডেট: ১১:৫০, ২৪ মার্চ ২০১৭
আরও খবর
প্রধানমন্ত্রীর নতুন ফেসবুক পেজ চালু, যেসব তথ্য পাবেন
বন্ধ হলো সাবেক প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
ডিজিটাল পেমেন্ট ও লাইফস্টাইল সেবায় একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও মাস্টারকার্ড
প্রযুক্তি খাতে নতুন প্ল্যাটফর্ম: আত্মপ্রকাশ করলো ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’
লাইসেন্স না দেওয়ায় বহু লোক নাখোশ হয়েছে : তৈয়্যব

ব্যাগ নিজেই সাফ করবে ময়লা কাপড়

মেহেদী নোভেল
১১:৫০, ২৪ মার্চ ২০১৭
মেহেদী নোভেল
১১:৫০, ২৪ মার্চ ২০১৭
আপডেট: ১১:৫০, ২৪ মার্চ ২০১৭
বাজারে আসছে প্যাকসুল ব্যাগ। ছবি: ডিজিটাল ট্রেন্ডস

ব্যায়ামাগার থেকে ফিরে এসে ব্যাগ খোলার সঙ্গে সঙ্গেই একরাশ ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত কাপড় ও জুতো। আবার ওসব গায়ে চাপিয়েই ফের ব্যায়াম! ব্যায়ামাগারে যাঁরা যান, তাঁদের প্রায় সবারই এমন অভিজ্ঞতা রয়েছে। তবে এমন অভিজ্ঞতা বদলানোর নতুন প্রযুক্তি নিয়ে এসেছে কিকস্টার্টার। খবরটি জানিয়েছে ম্যাশেবল ও ডিজিটাল ট্রেন্ডস।

কিকস্টার্টার দেবে এমন প্রযুক্তি, যার কল্যাণে বাসায় এসে দেখবেন, ব্যায়ামাগারে ব্যাগে ঢোকানো কাপড় বাসায় আসতে আসতে নিজেই পরিষ্কার হয়ে যাবে! কিকস্টার্টারের নতুন প্যাকসিউল ব্যাগ সবার জন্য নিয়ে এসেছে এমনই একটি সমাধান। এই ব্যাগ নিজেকে পরিষ্কার করার পাশাপাশি এর ভেতরে যা কিছু থাকবে, সবই পরিষ্কার করবে।

এই প্রযুক্তির সহকারী উদ্ভাবক রাভিদ ইউসুফ বলেন, ‘প্যাকসিউল ব্যাগটি এর ভেতরে যা কিছু আপনি রাখবেন, তার সবই পরিষ্কার করবে। আলট্রাভায়োলেট-সি এবং ওজোন-থ্রি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি দূর করবে কাপড়ের ময়লা। পাশাপাশি সুগন্ধ যোগ করবে এবং কাপড়ের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে কাপড়কে বিশুদ্ধ করে তুলবে। আর এ প্রক্রিয়া স্রেফ ব্যাগের বাইরে থাকা একটি বোতাম চাপলেই শুরু হয়ে যাবে।’

এই প্রক্রিয়া রাসায়নিক পদার্থমুক্ত, এফডিএ অনুমোদিত প্রক্রিয়া। ইউসুফ জানান, সবকিছুই ঘটবে প্যাকসিউল জিম ব্যাগের ভেতরে এবং এটি স্বাভাবিকভাবেই ঘটবে। প্রথমত, এটি কাপড়ের ভেতরের ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে। এরপর বোতাম চাপার সঙ্গে সঙ্গেই গোটা ব্যাগ ওজন দিয়ে ভরে যাবে। এতে এর সংস্পর্শে থাকা সব ব্যাকটেরিয়া মারা যাবে। আলট্রাভায়োলেট-সি রশ্মি একটি আলাদা স্তরের কাজ করবে এবং ভাইরাস ও প্যাথেজনস থেকে কাপড়গুলো জীবাণুমুক্ত রাখবে। একবার কাপড় পরিষ্কার করতে ব্যাগটি সময় নেবে প্রায় ৩৫ মিনিট। এর মধ্যেই আপনার ব্যাগকে সুগন্ধময় করে দিয়ে ওজন পুনরায় অক্সিজেনে পরিণত হবে।

মজার ব্যাপার হলো, আই ও এস এবং অ্যানড্রয়েড অ্যাপের মাধ্যমে ব্যাগটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, কাপড় পরিষ্কার করা শেষ হলে এটি সংকেত দেবে। মূলত ঝড়বৃষ্টির পর বাতাসে যে প্রক্রিয়ায় গন্ধ ছড়িয়ে যায়, এখানে সেই প্রক্রিয়াই ব্যবহার করা হয়েছে। শুধু এর মধ্যে কিছু প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ব্যাগ।

ইউসুফ আরো বলেন, ‘আমি আসলে চাই যখন আপনার প্রয়োজন হবে তখন প্যাকসিউলই হোক আপনার একমাত্র ডাফেল ব্যাগ (কাপড়ের তৈরি বড় ব্যাগ)। বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ব্যাগ ব্যবহারের চেয়ে একটি ব্যাগ ব্যবহার করা ভালো। আর আমাদের পরিষ্কার করার পদ্ধতি শুধু জিম নয়, একে নিয়ে ভ্রমণেরও সুযোগ করে দেয়। আমাদের ব্যাগের মধ্যে রয়েছে ইউএসবি চার্জের ব্যাবস্থা। এ ছাড়া আরো ২০টি আলাদা ফিচার এবং অনেক পকেট। অর্থাৎ যেকোনো কিছুর জন্য আমাদের ব্যাগটি তৈরি।’

আপনি এখনই কিকস্টার্টারের প্যাকসিউল ব্যাগের জন্য অগ্রিম ফরমায়েশ দিয়ে রাখতে পারেন। কিছুদিন বাদেই বাজারে আসছে এই অভিনব পণ্য। আর এর দাম পড়বে ২২৯ মার্কিন ডলার।  

সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর নতুন ফেসবুক পেজ চালু, যেসব তথ্য পাবেন
  2. বন্ধ হলো সাবেক প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
  3. ডিজিটাল পেমেন্ট ও লাইফস্টাইল সেবায় একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও মাস্টারকার্ড
  4. প্রযুক্তি খাতে নতুন প্ল্যাটফর্ম: আত্মপ্রকাশ করলো ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’
  5. ‘এআই সঠিকভাবে কাজে লাগালে রিপোর্টিং আরও বাস্তবমুখী ও যুগোপযোগী হবে’
  6. গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x