Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
অমর্ত্য গালিব চৌধুরী
১২:০২, ২৫ অক্টোবর ২০১৫
অমর্ত্য গালিব চৌধুরী
১২:০২, ২৫ অক্টোবর ২০১৫
আপডেট: ১২:০২, ২৫ অক্টোবর ২০১৫
আরও খবর
যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে ‘এমআইএসটি’র সাফল্য
দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
শিশুদের জন্য এখনও নিরাপদ নয় টিকটক-ইউটিউব, সতর্ক করল অফকম

উইকিলিকস প্রকাশ করল সিআইএ প্রধানের ই-মেইল

অমর্ত্য গালিব চৌধুরী
১২:০২, ২৫ অক্টোবর ২০১৫
অমর্ত্য গালিব চৌধুরী
১২:০২, ২৫ অক্টোবর ২০১৫
আপডেট: ১২:০২, ২৫ অক্টোবর ২০১৫
সিআইএর প্রধানের গোপন মেইল ফাঁস করেছে উইকিলিকস। ছবি : ডিসকভারি

সিআইএর প্রধান জন ব্রেনানের মেইল অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এবং মেইলগুলো যে উইকিলিকসের হাতে পড়েছে, তা এখন পুরোনো খবর। এই পুরোনো খবরে জুড়েছে নতুন পালক। উইকিলিকস বেছে এগুলোর ভেতর থেকে ছয়টি মেইল প্রকাশ করেছে। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ওয়্যার্ড জানিয়েছে এ খবর।

ওয়্যার্ড-এর প্রতিবেদন অনুযায়ী, ২১ অক্টোবর উইকিলিকস জানায়, তাদের কাছে সিআইএর প্রধানের মেইলগুলো এসে পৌঁছেছে। তাদের কথা, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির ওপর ক্ষিপ্ত এক হাই স্কুল ছাত্র তাদের কাছে পাঠিয়েছে এই তথ্য।

এখন পর্যন্ত প্রকাশ হওয়া মেইলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ২০০৭-এর প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরানের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, তা নিয়ে ব্রেনানের দেওয়া নির্দেশমালা। এ ছাড়া আছে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি আবেদন এবং সিনেট কমিটি থেকে পাওয়া একটি মেইল, যাতে মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি জিজ্ঞাসাবাদের পদ্ধতি বের করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এরই মধ্যে হ্যাক হওয়া মেইলগুলোর ব্যাপারে তদন্ত শুরু করেছে। এদিকে সিআইএ জানিয়েছে, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একজন সাধারণ নাগরিকের চিন্তাভাবনাই প্রকাশ পেয়েছে মেইলগুলোতে। অবশ্য একই সঙ্গে সিআইএ দাবি করেছে, এ রকম ব্যক্তিগত মেইল ফাঁস করে দেওয়া একটি অপরাধ এবং এ জন্য যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

এই কিছুদিন আগেও যখন জানা যায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন নিজের ব্যক্তিগত মেইল আইডি থেকে রাষ্ট্রীয় ব্যাপারে গুরুত্বপূর্ণ ও গোপন মেইল আদান-প্রদান করেছেন। এ নিয়ে সংবাদমাধ্যমগুলোয় বেশ তোলপাড়। এরই মধ্যে সিআইএর প্রধানের মেইল প্রকাশ করার মাধ্যমে সেই আগুনে ঘি ঢালল উইকিলিকস।

সামনের দিনগুলোতে আরো গোপন মেইল প্রকাশ করা হবে বলে জানিয়েছে উইকিলিকসের একটি সূত্র।

সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে ‘এমআইএসটি’র সাফল্য
  2. দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
  3. গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
  4. বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  5. পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
  6. ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x