Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ফাহিম ইবনে সারওয়ার
১৪:৩৯, ১৪ নভেম্বর ২০১৫
আপডেট: ১৫:৩৬, ২২ নভেম্বর ২০১৫
ফাহিম ইবনে সারওয়ার
১৪:৩৯, ১৪ নভেম্বর ২০১৫
আপডেট: ১৫:৩৬, ২২ নভেম্বর ২০১৫
আরও খবর
পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী
স্মার্ট ফিচারে বিওয়াইডির নতুন গাড়ি, এক চার্জেই ১ হাজার কিলোমিটার
‘মিথ্যা বলায়’ পারদর্শী হচ্ছে এআই, সতর্কতা এমআইটি গবেষকদের
ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী

কীভাবে এলো?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল

ফাহিম ইবনে সারওয়ার
১৪:৩৯, ১৪ নভেম্বর ২০১৫
আপডেট: ১৫:৩৬, ২২ নভেম্বর ২০১৫
ফাহিম ইবনে সারওয়ার
১৪:৩৯, ১৪ নভেম্বর ২০১৫
আপডেট: ১৫:৩৬, ২২ নভেম্বর ২০১৫
এই গ্যারেজেই যাত্রা শুরু করেছিল গুগল। ছবি : ম্যাশেবল

আজকাল কিছু মনে না পড়লে, বা জানতে চাইলে ‘গুগল’ সার্চ করা হয়। মানুষের স্মৃতিশক্তি অনেকটাই হয়ে পড়ছে গুগলভিত্তিক। অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না একসময় পৃথিবীতে গুগল ছিল না। চাইলেই এক সার্চে হাজার হাজার তথ্য পাওয়া যেত না। কারণ তখনো গুগলের দুই প্রতিষ্ঠাতার দেখা হয়নি।

১৯৯৫ সালে দেখা হয় গুগলের দুই প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এবং ল্যারি পেজের। ব্রিন তখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র। সেই সময় নতুন আরেক ছাত্রকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখানোর দায়িত্ব দেওয়া হলো তাঁকে। স্ট্যানফোর্ডের সেই নতুন ছাত্রের নাম ল্যারি পেজ। ল্যারি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন মিশিগানে। এখন পিএইচডি করতে চাচ্ছেন স্ট্যানফোর্ডে।    

দুজনই পিএইচডি শুরু করলেন স্ট্যানফোর্ডে। ১৯৯৬ সালে তাঁরা একটি রিসার্চ প্রজেক্টে কাজ শুরু করেন।  ইন্টারনেট সার্চিংয়ের ক্ষেত্রে তাঁরা আরো সহজ এবং দ্রুতগতির কোনো ব্যবস্থা নিয়ে ভাবছিলেন। তাঁরা তাঁদের নতুন এই প্রযুক্তির নাম দেন ‘পেজ র‍্যাংক’। বিভিন্ন ওয়েবসাইটের পেজের সংখ্যা এবং তাঁদের গুরুত্ব বিবেচনায় এনে সাইটগুলো সার্চ রেজাল্টে চলে আসত।

প্রথমে পেজ এবং ব্রিন তাঁদের সার্চ ইঞ্জিনের নাম রাখলেন ‘ব্যাকরাব’। কারণ কোনো ওয়েবসাইটের ভেতরের খবর যাচাই বাছাই করে তা সার্চ রেজাল্টে দেখাতো। পরে তারা নিজেদের তৈরি সার্চ ইঞ্জিনের নাম বদলে রাখেন গুগল (google), অবশ্য এই নামও এসেছে ভুল করে googol লিখতে গিয়ে হয়ে গেল google!

একেবারে প্রাথমিক পর্যায়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডোমেইন দিয়েই চালু ছিল গুগলের ওয়েবসাইট google.stanford.edu এবং z.stanford.edu নামে।

১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম গুগলের নামে আলাদা ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়।

অফিস নেওয়ার পয়সা ছিল না তখন পেজ ও ব্রিনের হাতে। তাই বন্ধুর গ্যারেজ ভাড়া করে সেখানেই গুগলের কার্যক্রম শুরু করেন তাঁরা। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত সেই গ্যারেজ এখন পরিচিত ‘গুগল গ্যারেজ’ নামে। গুগলের প্রথম কর্মী হিসেবে যোগ দেন স্ট্যানফোর্ডের পিএইচডির ছাত্র ক্রেইগ সিলভারস্টেইন।

১৯৯৮ সালে গুগলে প্রথম বিনিয়োগ করেন সান মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেচটোলসিম। এক লাখ ডলার ছিল তাঁর বিনিয়োগের পরিমাণ। এর পর পরই ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ইনকরপোরেটেড হয় গুগল। 

১৯৯৯ সালের মার্চে ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে নিজেদের অফিসে যাত্রা শুরু করে গুগল। যদিও সেই সময়ই গুগল বিক্রি করে দিতে চেয়েছিলেন পেজ ও ব্রিন। কারণ এটা তাঁদের প্রচুর সময় নষ্ট করছিল এবং লেখাপড়ার ব্যাঘাত হচ্ছিল।

এক্সাইটের প্রধান নির্বাহী জর্জ বেলের কাছে গুগল বিক্রির প্রস্তাব দেন পেজ ও ব্রিন। মাত্র ১০ লাখ ডলার চেয়েছিলেন তাঁরা এর বিনিময়ে। এক্সাইটের পক্ষে দর কষাকষি করেন ভিনোদ খোসলা। তিনি সাড়ে সাত লাখ ডলারে কিনতে চেয়েছিলেন গুগলকে। কিন্তু পেজ ও ব্রিন রাজি না হওয়ায় সে সময় বিক্রি হয়নি গুগল।

ওই বছরের ৭ জুন আড়াই কোটি ডলারের বিনিয়োগ পায় গুগল। ক্লেইনার পার্কিন্স কওফিল্ড অ্যান্ড বায়ার্স এবং সেকুইয়া ক্যাপিটাল এই অর্থ বিনিয়োগ করেছিল গুগলে। এরপর শুধুই সামনে এগিয়ে যায় গুগল। ২০০৪ সালের ১৯ আগস্ট গুগলের শেয়ার ছাড়া হয় বাজারে। সে সমই ল্যারি পেজ, সার্গেই ব্রিন ও এরিক শ্মিডিট একটি চুক্তি স্বাক্ষর করেন যাতে বলা হয়েছিল আগামী ২০ বছর তাঁরা গুগলে একসঙ্গে কাজ করবেন। তাঁর মানে ২০২৪ সাল পর্যন্ত এই তিনজনের কেউ গুগল ছাড়তে পারবেন না!

সর্বাধিক পঠিত
  1. দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
  2. গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
  3. বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  4. পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
  5. ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী
  6. শিশুদের জন্য এখনও নিরাপদ নয় টিকটক-ইউটিউব, সতর্ক করল অফকম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x