Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
আবরার আদিব
১২:৩১, ২৫ ডিসেম্বর ২০১৫
আবরার আদিব
১২:৩১, ২৫ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১২:৩১, ২৫ ডিসেম্বর ২০১৫
আরও খবর
রাইডশেয়ারিং খাতে অস্থিরতা: অননুমোদিত গোষ্ঠীর হামলায় আতঙ্ক, উদ্বেগ বাড়ছে
মেসেজিং অ্যাপে প্রবাস জীবনে স্বস্তি 
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে মেটার স্বতন্ত্র এআই অ্যাপ’র আত্মপ্রকাশ
শিশুদের বিনামূল্যে বাংলা ভাষা শেখার সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ
দেশে প্রথম বারের মতো ৫০+ ইনফ্লুয়েন্সার লঞ্চ করল বিকাশ স্টুডেন্ট একাউন্ট

গুগল ক্রোমের সাত প্রয়োজনীয় এক্সটেনশন

আবরার আদিব
১২:৩১, ২৫ ডিসেম্বর ২০১৫
আবরার আদিব
১২:৩১, ২৫ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১২:৩১, ২৫ ডিসেম্বর ২০১৫
গুগল ক্রোমের কিছু এক্সটেনশন আপনার কষ্ট কমিয়ে দেবে। ছবি : ম্যাশেবল

ইন্টারনেট ব্রাউজারের দুনিয়ায় গুগল ক্রোম বেশ জনপ্রিয়। এই ব্রাউজার শুধু ওয়েবসাইটে ঢুঁ মারার কাজেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন এক্সটেনশন সহায়ক অনেক কাজ করার সুবিধা দিচ্ছে ব্রাউজারে বসেই।

এক্সটেনশন হচ্ছে এমন কিছু ছোট আকারের সফটওয়্যার, যা ক্রোম ব্রাউজারে গতি বাড়িয়ে কাজ সহজ করে দেয়। একই সঙ্গে ব্যবহারে সহায়তা কিংবা নতুনত্ব দিতেও ব্যবহৃত হচ্ছে এসব এক্সটেনশন! তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে দরকারি কিছু ক্রোম এক্সটেনশনের খবর

১. দ্য গ্রেট সাসপেন্ডার

অন্তত একটি ক্রোম এক্সটেনশনও যদি আপনার ব্রাউজারে ঠাঁই পায়, তবে গ্রেট সাসপেন্ডকেই স্থান করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ক্রোমের নামে সবচেয়ে বড় বদনাম, অতিরিক্ত ব্যাটারি ও মেমোরি ব্যবহার। এই দুই বড় সমস্যা থেকে আপনাকে রেহাই দেবে এক্সটেনশটি।

নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর এটি আপনার অব্যবহৃত ট্যাবের কাজ বন্ধ করে রাখবে। বাঁচাবে আপনার মূল্যবান ব্যাটারি এবং র‍্যামের মেমোরি। ৪ গিগাবাইট বা তার চেয়ে কম র‍্যাম ব্যবহারকারীদের জন্য অবশ্যব্যবহার্যই বলা চলে দ্য গ্রেট সাসপেন্ডারকে!

২. লাস্ট পাস

বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম, মেইল কিংবা শপিং ওয়েবসাইটে ঢুঁ মারতে নানা পাসওয়ার্ড ব্যবহার হরহামেশাই করতে হচ্ছে সবাইকে। নিরাপত্তার কথা চিন্তা করে বিভিন্ন ওয়েবসাইটে সাইজে বড় কিংবা অনন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন অনেকে। তবে বিপত্তি বাধে ঠিক তখনই, যখন পাসওয়ার্ড বেমালুম ভুলে যান। সে ক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে লাস্টপাস!

এই এক্সটেনশন আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের জন্য নিরাপদ ও অনন্য পাসওয়ার্ড তৈরি করে দেবে। আর এসব পাসওয়ার্ড আপনাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্বও থাকবে লাস্টপাসের। একটি মাত্র মূল পাসওয়ার্ডের মাধ্যমে লাস্টপাসে লগইন করে আপনার সব পাসওয়ার্ড খুঁজে নিতে পারবেন সহজেই।

৩. গিফি

ইমো ব্যবহারের মতো অ্যানিমেটেড ছবি বা জিআইএফ ছবি ব্যবহার করা এখন রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্লগ কিংবা দরকারি অনেক ওয়েবসাইটেও ব্যবহৃত হচ্ছে জিআইএফ। জিফি এক্সটেনশন আপনাকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সব জিআইএফের খোঁজ জানাবে এক ক্লিকেই।

৪. গ্রামারলি

ইংরেজিতে একটু দুর্বল হলে আপনার ত্রাণকর্তা হিসেবে কাজ করতে পারে ‘গ্রামারলি’ নামের এক্সটেনশনটি। বানানের ভুল বের করার কাজটি কার্যকরভাবে করে থাকে গ্রামারলি।

৫. ইউব্লক অরিজিন

বিভিন্ন অ্যাডব্লকিং এক্সটেনশনের একটি ইউব্লক অরিজিন। ওয়েবসাইট থেকে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ রাখতে বেশ কার্যকরী এটি। সাথে বিভিন্ন ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা করে চালু কিংবা বন্ধ করার সুবিধা রয়েছে এক্সটেনশটিতে।

৬. এইচটিটিপিএস এভরিহোয়্যার

ওয়েবসাইটের নিরাপত্তার দিকে নজর রাখবে এই এক্সটেনশন। HTTP-তে থাকা যেকোনো ওয়েবসাইটকে এটি নিরাপদ HTTPS ওয়েবসাইটে রূপান্তরিত করে নেবে।

৭. হানি

যাঁরা অনলাইনে শপিং করতে ভালোবাসেন, তাঁদের বেশ কাজে দেবে এই এক্সটেনশন। বিভিন্ন শপিং ওয়েবসাইটে কিংবা মার্কেটপ্লেসের ছাড় কিংবা বিশেষ সুবিধার খোঁজ জানাবে হানি।

সর্বাধিক পঠিত
  1. গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হলেন আন্দ্রেয়াস হগবার্গ
  2. যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে ‘এমআইএসটি’র সাফল্য
  3. দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
  4. গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
  5. বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  6. পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x