Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ফাহিম ইবনে সারওয়ার
১৭:১৩, ১২ মার্চ ২০১৫
ফাহিম ইবনে সারওয়ার
১৭:১৩, ১২ মার্চ ২০১৫
আপডেট: ১৭:১৩, ১২ মার্চ ২০১৫
আরও খবর
রাইডশেয়ারিং খাতে অস্থিরতা: অননুমোদিত গোষ্ঠীর হামলায় আতঙ্ক, উদ্বেগ বাড়ছে
মেসেজিং অ্যাপে প্রবাস জীবনে স্বস্তি 
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে মেটার স্বতন্ত্র এআই অ্যাপ’র আত্মপ্রকাশ
শিশুদের বিনামূল্যে বাংলা ভাষা শেখার সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ
দেশে প্রথম বারের মতো ৫০+ ইনফ্লুয়েন্সার লঞ্চ করল বিকাশ স্টুডেন্ট একাউন্ট

আগামী দিনের প্রযুক্তি প্রতিষ্ঠান

ফাহিম ইবনে সারওয়ার
১৭:১৩, ১২ মার্চ ২০১৫
ফাহিম ইবনে সারওয়ার
১৭:১৩, ১২ মার্চ ২০১৫
আপডেট: ১৭:১৩, ১২ মার্চ ২০১৫
লাক্সভ্যালেটের কর্মীরা আপনার গাড়ি পার্কিংয়ের সমস্যা দূর করবে। ছবি : লাক্সভ্যালেট

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। অনেক ছোটখাটো প্রতিষ্ঠান এখান থেকেই ফুলে ফেঁপে বড় হয়েছে। তাই সানফ্রান্সিসকোর প্রতি নজর থাকে বিশ্বের সব বড় বড় ব্যবসায়ীদের। বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদেনে এই সময়ের সানফ্রান্সিসকোর সম্ভাবনাময় ২৫টি প্রতিষ্ঠানের বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। সেখান থেকে ৫টি প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্ভাবনা তুলে ধরা হলো, যারা আগামী দিনের প্রযুক্তি দুনিয়া মাত করবে অনায়াসে।

১. প্যারেন্টহুডস

প্যারেন্টহুডস, এর আইডিয়া জেনি এজলাইনের মাথায় আসে যখন তিনি প্রথম মা হন। সারা দিন বাসায় একা থাকতে হতো। এই বিষয়টা খুবই যন্ত্রণাদায়ক ছিল তাঁর জন্য। এই ভাবনা থেকেই তিনি শুরু করেন মোবাইল কমিউনিটি প্যারেন্টহুডস। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাবা-মায়েরা তাঁদের নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন অন্যদের সাথে। সন্তান জন্মদানের আগেপরে কী কী বিষয় মেনে চলতে হয়, কী কী ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয় তা নিয়ে বিস্তর আলোচনা চলে। তাই জেনির মতো আর একা সময় কাটাতে হয় না কাউকে। সবাই মিলে একটা বড় পরিবার।

এখানে যেমন তাঁরা মাতৃত্বজনিত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন, তেমনি চাইলে একজন আরেকজনের সাথে দেখাও করেন। দেখা গেল একজন আরেকজনকে ডাক্তারের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে সাহায্য করছেন। কোন ডাক্তার এ বিষয়ে ভালো হবে নিজের অভিজ্ঞতা থেকে সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন। বাচ্চাদের জামাকাপড়ও কেনাবেচা করেন তাঁরা। বিশেষজ্ঞরা বাচ্চাদের লালন পালন বিষয়ে ব্লগ লেখেন প্যারেন্টহুডসের ওয়েবসাইটে।  

২০১৪ সালে প্যারেন্টহুডস ছিল সানফ্রান্সিসকোর একমাত্র প্রতিষ্ঠান, যা নারীর উদ্যোগে প্রতিষ্ঠা পেয়েছে। এই উদ্যোগে জেনির সাথে রয়েছেন সিয়োভান কুইন। গত বছরের আগস্টে যাত্রা শুরু করা প্যারেন্টহুডসে এখন ১০ লাখ ৩০ হাজার ডলারের মতো বিনিয়োগ রয়েছে।

প্যারেন্টহুডসের ওয়েবসাইট : http://parenthoods.co/

২. ব্যানারম্যান

হরহামেশাই যাদের পার্টি আয়োজন করতে হয় তাদের জন্য খুবই উপকারী অ্যাপ ব্যানারম্যান। এই অ্যাপটি আপনাকে বাউন্সার বা নিরাপত্তাকর্মী সরবরাহ করবে। অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে উল্লেখ করতে হবে কবে, কোথায়, কখন আপনার বাউন্সার লাগবে। সেই সাথে আপনাকে বাউন্সারদের সাজেশন এবং ছবি দেখানো হবে। সেখান থেকে আপনি বাউন্সার নির্বাচন করতে পারেন। মাত্র আধাঘণ্টার মধ্যেই আপনার নিরাপত্তায় পৌঁছে যাবে বাউন্সার। আর এর জন্য ঘণ্টায় আপনাকে গুনতে হবে মাত্র ৩৫ ডলার।

এই বাউন্সারদের সবাই প্রশিক্ষিত এবং দক্ষ। কেউ এর আগে সেনাবাহিনীতে ছিলেন আবার কেউ অন্য নিরাপত্তা প্রতিষ্ঠানে। পার্টি ছাড়াও বাসা এবং অফিসের নিরাপত্তার জন্য বাউন্সার সরবরাহ করে থাকে ব্যানারম্যান।

এর উদ্যোক্তা ক্রেইগ মার্টিন ও কার্টিস লি। গত বছরের জুনে চালু হওয়া এই সেবায় বিনিয়োগ রয়েছে এক লাখ ২০ হাজার ডলারের মতো। চাইলে এদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন : http://getbannerman.com/

৩. হ্যাকারওয়ান

হ্যাকিং নিয়ে মার্কিন সরকার থেকে চীনা সরকার সবাই খুব চিন্তায় আছে। হ্যাকারদের ওপর কোনো ভরসা নেই, এরা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। হ্যাকারদের বিদ্যাবুদ্ধিকে সুপথে পরিচালিত করার চিন্তা থেকেই হ্যাকারওয়ান ওয়েবসাইটের যাত্রা শুরু। এখানে খারাপ হ্যাকারদের ভালো করা হয়। তাদের ভালো কাজে নিয়োজিত করা হয়। নিরাপত্তা ভঙ্গ নয় বরং হ্যাকিংয়ের জোরে নিরাপত্তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়।

হ্যাকিংয়ের কারণে কেউ কোনো বিপদে পড়লে হ্যাকারওয়ানের হ্যাকাররা তা থেকে মুক্তির উপায় বাতলে দেন। তার হয়ে মাঠে নেমে পড়েন হ্যাকাররা। আর মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বা তথ্য যেন সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করেন তাঁরা। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে বের করে তা সারিয়ে দেন হ্যাকাররা। এর জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নেন তাঁরা।

চমৎকার এই আইডিয়া নিয়ে হ্যাকারওয়ানের উদ্যোক্তারা হলেন জোবার্ট আবমরা, মিচেল প্রিন্স, অ্যালেক্স রাইস ও মেরজিন থ্রেগেন। ৯০ লাখ ডলারের মূলধন সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি, ২০১৩ সালের শুরুর দিকে যাত্রা শুরু করেছিল হ্যাকারওয়ান।

ওয়েবসাইট :  https://hackerone.com/

৪. লাক্স ভ্যালেট

যাঁরা নিজেরাই গাড়ি চালান, তাঁরা জানেন পার্কিংয়ের সমস্যা কতটা ভয়াবহ। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে লাক্স ভ্যালেট। বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের গন্তব্যের কথা জানিয়ে দেবে অ্যাপ্লিকেশনটিতে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী লাক্স ভ্যালেটের একজন কর্মী সেখানে চলে যাবেন এবং আপনি পৌঁছাতে পৌঁছাতে সেখানে আপনার গাড়ি পার্কিংয়ের জায়গা সে নিশ্চিত করবে। আপনি যাবেন, সে আপনার গাড়িতে চড়ে বসবে। পার্কিংয়ের জায়গায় নিয়ে যাবে আপনাকে। এই সময়ে আপনার যদি গাড়ির কোনো কাজ করাতে হয়, তাহলে তাও করে দেবে লাক্স ভ্যালেটের কর্মীরা। যেমন গাড়ি ধোয়া বা গ্যাস ভরার প্রয়োজন পড়লে সে কাজটা তারা করে দেবে।

আর এই সেবা পেতে ঘণ্টায় পাঁচ ডলার, দিনে ১৫ ডলার দিতে হবে আপনাকে। এটা এই ধরনের সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে সস্তা। এর উদ্যোক্তা ক্রেইগ মার্টিন এবং কার্টিস লি। বিভিন্ন প্রতিষ্ঠানের আড়াই কোটি ডলারের বিনিয়োগ রয়েছে লাক্স ভ্যালেটে। গত বছরের অক্টোবরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

ওয়েবসাইট :  http://luxevalet.com/

০৫. ব্লুমদ্যাট
মাত্র দুই বছর হয়েছে এই প্রতিষ্ঠানটির। এদের মূল কাজ ফুল সরবরাহ করা। সানফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় ফুল সরবরাহ করে তারা। আর মাত্র ৩৫ ডলারের বিনিময়ে আপনি এই সেবা নিতে পারবেন। তবে ফুলের পরিমাণ এবং পৌঁছে দেয়ার দূরত্ব অনুযায়ী এর হেরফের হয়। প্রিয়জনকে ফুল পাঠাতে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্ডার দিতে পারেন। সেটা মাত্র ৯০ মিনিটের মধ্যে পৌঁছে দেবে ব্লুমদ্যাট।
ম্যাথিউ স্কোয়াব, চাদ পাওয়েল ও ডেভিড ব্ল্যাডো এর উদ্যোক্তা। ২০ লাখ ডলারের মতো বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটিতে। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করেছিল ব্লুমদ্যাট।

ওয়েবসাইট : http://www.bloomthat.com

সর্বাধিক পঠিত
  1. ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
  2. তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
  3. গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
  4. ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার
  5. ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
  6. এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x