Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
জাহিদ আব্দুল্লাহ
২০:২৩, ১৭ মে ২০১৫
আপডেট: ১৮:৪৭, ১৮ মে ২০১৫
জাহিদ আব্দুল্লাহ
২০:২৩, ১৭ মে ২০১৫
আপডেট: ১৮:৪৭, ১৮ মে ২০১৫
আরও খবর
প্লাস্টিক বর্জ্য থেকে প্যারাসিটামল তৈরি, বিজ্ঞানীদের অভিনব আবিষ্কার
উদ্ভিদের গোপন শব্দে প্রতিক্রিয়া দেখায় প্রাণীরা : গবেষণা
শিল্পখাতে ক্যাম্পাস নেটওয়ার্কের ব্যবহার নিয়ে গবেষণা
‘ক্ষতিকর’ গাছ ভালো কাজে ব্যবহার
মুঠোফোন ব্যবহারে শুক্রাণুর ঘনত্ব কমতে পারে

পৃথিবীর জন্য দুঃসংবাদ

জাহিদ আব্দুল্লাহ
২০:২৩, ১৭ মে ২০১৫
আপডেট: ১৮:৪৭, ১৮ মে ২০১৫
জাহিদ আব্দুল্লাহ
২০:২৩, ১৭ মে ২০১৫
আপডেট: ১৮:৪৭, ১৮ মে ২০১৫
ইউরোপীয় স্পেস এজেন্সির গবেষকদের কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তোলা ছবিতে লারসেন বি আইস শেলফের পরিবর্তন। ছবি : নাসা

দক্ষিণ মেরুর সাগরে ভাসমান বরফস্তর লারসেন বি আইস শেলফ নাটকীয়ভাবে দুর্বল হয়ে পড়েছে। ১০ হাজার বছরের পুরনো এই বরফস্তর  ২০২০ সালের মধ্যেই পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে। নতুন এক গবেষণার বরাত দিয়ে এই শঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার গবেষকরা জানান, এক সময়কার সবচেয়ে বড় ও স্থূল ভাসমান বরফস্তর লারসেন বি আইস শেলফ চলতি দশক শেষ হওয়ার আগেই হারিয়ে যেতে পারে। সাগরে ভাসমান বরফস্তর হলো মেরুর বরফের সুরক্ষাকারী দেয়াল হিসেবে কাজ করে। এই স্তর হারিয়ে যাওয়ায় মেরুর বরফ গলে যাওয়ার হার বাড়ার শঙ্কা তৈরি হয়। এই কারণে সমুদ্রের পানির বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।  দক্ষিণ মেরুর লারসেন বি আইস সেলফ ২০২০ সালের মধ্যে বিলীন হয়ে গেলে এসব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের পাসাডিনার নাসা জেট প্রপালসন ল্যাবরেটরির আলা খাজেনদারের নেতৃত্বে একদল গবেষক দক্ষিণ মেরুর ভাসমান বরফস্তরের বিলীন হওয়ার হার নিয়ে গবেষণা চালান। চলতি বছরের গ্রীষ্মে দক্ষিণ মেরুর সাগরের বরফস্তরের ভাঙন নিয়ে গবেষণা করা হয়। ছয় সপ্তাহ ধরে টানা বরফস্তর বিলীন হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, ভাসমান বরফ স্তর দ্রুত ভেসে চলছে এবং বরফের মধ্যে স্তরের পরিমাণ বেড়েছে। এসব কারণে ভাসমান বরফস্তর ভেঙে যাওয়ার হার বেড়ে গেছে।

গবেষক আলা খাজেনদার বলেন, ভাসমান বিশাল বরফস্তরের ভেঙে যাওয়ার একদম কাছ থেকে দেখা বিষয়টি বিস্ময়কর। তবে পৃথিবীর জলবায়ুর জন্য এটি অশনিসংকেত। লারসেন বি আইস শেলফ ১০ হাজারের বেশি সময় ধরে টিকে আছে।

২০০২ সালে বড় একটি অংশ বিলীন হওয়ার পর গবেষকদের নজরে আসে লারসেন বি আইস শেলফ। হাজার মাইল দীর্ঘ বরফস্তর দ্রুত হারিয়ে যাওয়ার বিষয়টি পৃথিবীতে খুবই বিরল ঘটনা।

গবেষকরা বলেন, লারসেন বি আইস শেলফ দ্রুত হারিয়ে যাওয়ার মূল কারণ সর্বশেষ কয়েক বছর ধরে মেরু অঞ্চলের উষ্ণ গ্রীষ্মকাল। ওই সময় উত্তরে চলে শীতকাল। কয়েক দশকের মধ্যে উষ্ণতম গ্রীষ্ম দেখা যায় ২০০২ সালে। 

গবেষকরা বলেন, ১৯৯৫ সালে লাসে লারসেন বি আইস শেলফ ছিল চার হাজার ৪৪৫ বর্গমাইল বিস্তৃত। ২০০২ সালের ফেব্রুয়ারিতে এটি কমে হয় দুই হাজার ৫৭৩ বর্গমাইল। তবে ওই বছরের গ্রীষ্মে ভাসমান বরফস্তরটিতে নাটকীয় হারে ভাঙন দেখা যায়। মাত্র কয়েক মাস পর বরফস্তরটির বিস্তৃতি দাঁড়ায় মাত্র এক হাজার ৩৩৭ বর্গমাইল। বর্তমানের লারসেন বি আইস শেলফের বিস্তৃতি মাত্র ৬১৮ মাইল। গবেষক খাজেনদার বলেন, বরফস্তরের পরিবর্তনের দ্রুততার বিষয়টি বিস্ময়কর।

সর্বাধিক পঠিত
  1. দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
  2. গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
  3. বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  4. পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
  5. ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী
  6. নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল দেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x