সিম নাকি ই-সিম, জেনে নিন কোনটি আপনার জন্য ভালো

স্মার্টফোনে প্রচলিত সিম কার্ডের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে ই-সিম প্রযুক্তি। নতুন ফোন কেনার সময় অনেকেই বুঝতে পারেন না, সাধারণ সিম ব্যবহার করবেন নাকি ই-সিম বেছে নেবেন। দুই প্রযুক্তিরই রয়েছে আলাদা সুবিধা ও সীমাবদ্ধতা। তাই ফোন কেনার আগে জেনে নেওয়া প্রয়োজন এদের মধ্যে পার্থক্য এবং কোনটি আপনার ব্যবহারের জন্য বেশি উপযোগী।সাধারণ সিম কী?সাধারণ সিম বা ফিজিক্যাল সিম হলো প্লাস্টিকের তৈরি ছোট একটি চিপ, যা...