Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মোবাইল ও ট্যাব
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১৯ অক্টোবর ২০২৬
আরও খবর
৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাংলাদেশে ভিভো ওয়াই৩২
নতুন ফোন নয়, পুরোনোটাই দীর্ঘদিন টিকিয়ে রাখবেন যেভাবে
দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, থাকছে ফ্ল্যাগশিপের নানা সুবিধা
১১০ দেশের আইফোনে অ্যাপলের স্পাইওয়্যার সতর্কতা, ঝুঁকিতে কারা?
দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা

চোখের পলকে শেষ হচ্ছে ফোনের চার্জ? বদলে ফেলুন এই ৬ সেটিংস

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২৫, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:৩৫, ১৯ অক্টোবর ২০২৬

স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? পুরো চার্জ দেওয়ার কিছুক্ষণ পরই ব্যাটারির চার্জ অনেকটা কমে যাচ্ছে? এমন সমস্যায় পড়লে অনেকেই মনে করেন, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তবে সব সময় ব্যাটারির সমস্যার কারণে এমন হয় না। স্ক্রিনের উজ্জ্বলতা, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ, দুর্বল নেটওয়ার্ক এবং লোকেশন চালু থাকার কারণেও দ্রুত চার্জ কমতে পারে।

গুগল, স্যামসাং ও অ্যাপলের নির্দেশিকা অনুযায়ী, ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন করে ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী করা সম্ভব। চার্জ দ্রুত শেষ হলে এই ছয়টি সেটিংস পরীক্ষা করে দেখতে পারেন।

কোন অ্যাপ বেশি চার্জ খরচ করছে দেখুন

ফোনের চার্জ দ্রুত কমলে প্রথমেই দেখুন, কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করছে। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসের ব্যাটারি অপশনে গিয়ে এ তথ্য জানা যায়। আইফোনেও সেটিংসের ব্যাটারি অপশনে অ্যাপভিত্তিক চার্জ ব্যবহারের হিসাব পাওয়া যায়। কোনো অ্যাপ অস্বাভাবিক বেশি চার্জ খরচ করলে সেটির ব্যবহার কমাতে পারেন।

স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখুন

স্ক্রিনের উজ্জ্বলতা বেশি থাকলে ব্যাটারির চার্জ দ্রুত কমতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী উজ্জ্বলতা কমিয়ে রাখুন। চাইলে স্বয়ংক্রিয় উজ্জ্বলতার সুবিধাও চালু করতে পারেন। এতে আশপাশের আলোর সঙ্গে মিলিয়ে স্ক্রিনের উজ্জ্বলতা নিজে থেকেই কমবে বা বাড়বে।

স্ক্রিন বন্ধ হওয়ার সময় কমান

ফোন ব্যবহার না করলেও স্ক্রিন দীর্ঘ সময় চালু থাকলে চার্জ খরচ হয়। তাই কিছুক্ষণ ব্যবহার না করলে স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার সেটিংস চালু রাখুন। অ্যান্ড্রয়েড ফোনে ডিসপ্লে বা স্ক্রিন সেটিংস থেকে এবং আইফোনে ডিসপ্লে ও ব্রাইটনেস অপশন থেকে এ সময় কমানো যায়। ১৫ থেকে ৩০ সেকেন্ড নির্ধারণ করে দেখতে পারেন।

ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ নিয়ন্ত্রণ করুন

কিছু অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে তথ্য হালনাগাদসহ বিভিন্ন কাজ চালিয়ে যায়। এতে ব্যাটারির চার্জ খরচ হতে পারে। সেটিংসের ব্যাটারি অপশন থেকে কোন অ্যাপ বেশি চার্জ খরচ করছে, তা দেখে সেগুলোর ব্যাকগ্রাউন্ড কার্যক্রম সীমিত করুন। আইফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করেও চার্জ সাশ্রয় করা যায়। তবে এতে কিছু অ্যাপের তথ্য হালনাগাদ বা নোটিফিকেশন পেতে দেরি হতে পারে।

ব্যাটারি সেভার চালু করুন

চার্জ দ্রুত কমলে ব্যাটারি সেভার চালু করতে পারেন। এই সুবিধা চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে চলা কিছু কাজ এবং বিদ্যুৎ খরচকারী কার্যক্রম সীমিত হয়। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসের ব্যাটারি অপশন থেকে ব্যাটারি সেভার চালু করা যায়। আইফোনে একই ধরনের সুবিধার নাম লো পাওয়ার মোড। ফোনের মডেল ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী সেটিংসের নাম কিছুটা আলাদা হতে পারে।

অপ্রয়োজনে লোকেশন ও হটস্পট বন্ধ রাখুন

লোকেশন, হটস্পট এবং দুর্বল নেটওয়ার্কে মোবাইল সংযোগ ধরে রাখার চেষ্টা ব্যাটারির চার্জ দ্রুত কমাতে পারে। প্রয়োজন না হলে হটস্পট বন্ধ রাখুন। যেসব অ্যাপের লোকেশন ব্যবহারের প্রয়োজন নেই, সেগুলোর অনুমতিও সীমিত করুন। নেটওয়ার্ক দুর্বল হলে ফোনের চার্জ স্বাভাবিকের চেয়ে দ্রুত কমতে পারে।

এসব সেটিংস পরিবর্তনের পরও চার্জ দ্রুত শেষ হলে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুন। আইফোনে সেটিংসের ব্যাটারি অপশন থেকে ব্যাটারির স্বাস্থ্য দেখা যায়। অ্যান্ড্রয়েড ফোনে এ সুবিধা মডেলভেদে আলাদা হতে পারে। ব্যাটারি পুরোনো হয়ে গেলে বা ফোনের হার্ডওয়্যারে সমস্যা থাকলে শুধু সেটিংস পরিবর্তন করে সমাধান নাও হতে পারে।

সর্বাধিক পঠিত
  1. স্মার্ট বিমানবন্দরের পথে তৃতীয় টার্মিনাল, গবেষণায় যুক্ত দুই প্রতিষ্ঠান
  2. গোপনীয়তা রক্ষায় ফোনের সার্চ হিস্টোরি মুছতে অনুসরণ করুন এই ধাপগুলো
  3. বন্ধ হচ্ছে ফেসবুক ‘রিচ’
  4. ১৬ বছরের কম বয়সীদের ঠেকাতে পারছে না ফেসবুক-টিকটক, মামলার পথে অস্ট্রেলিয়া
  5. গার্লস স্পেস মিশন ২০৩৫: মহাকাশ অভিযানের স্বপ্নে ৩০ কিশোরী
  6. চোখের পলকে শেষ হচ্ছে ফোনের চার্জ? বদলে ফেলুন এই ৬ সেটিংস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x