Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪২, ১৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪২, ১৯ অক্টোবর ২০২৬
আরও খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৮
এনবিআরের অভিযানে স্বর্ণ-মদ, ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ
তেঁতুলিয়া নদীতে প্রকাশ্যে চলছে মা ইলিশ নিধন
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮১
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

গার্লস স্পেস মিশন ২০৩৫: মহাকাশ অভিযানের স্বপ্নে ৩০ কিশোরী

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪২, ১৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪০, ১৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪২, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশের কিশোরীদের মধ্যে মহাকাশবিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহ তৈরি এবং ভবিষ্যৎ নারী বিজ্ঞানী, প্রকৌশলী ও উদ্ভাবক গড়ে তোলার লক্ষ্যে ‘গার্লস স্পেস মিশন ২০৩৫-বাংলাদেশ’ শীর্ষক বিশেষ শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে ৩০ জন কিশোরী।

গতকাল ১৮ অক্টোবর ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (কাসা) সহযোগিতায় এর আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কিশোরীরা মঙ্গল গ্রহে অভিযান পরিচালনার একটি অনুকরণমূলক অভিজ্ঞতা অর্জন করে। তাদের পাঁচটি দলে ভাগ করা হয়। দলগুলো রকেট ও উৎক্ষেপণব্যবস্থা, মঙ্গল অবতরণযান, মঙ্গল অনুসন্ধানী রোবট, মঙ্গল আবাসন এবং মঙ্গলবিষয়ক বিজ্ঞান ও জীবনধারণব্যবস্থা নিয়ে কাজ করে।

হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ, দলগত সমস্যা সমাধান ও অভিযান অনুকরণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মহাকাশ অনুসন্ধানের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা পায়। একই সঙ্গে তাদের সৃজনশীলতা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।

স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, প্রতিটি শিশুর মধ্যেই বিজ্ঞানী, প্রকৌশলী কিংবা উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রয়োজন সঠিক পরিবেশ, হাতে-কলমে শেখার সুযোগ এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা।

তিনি বলেন, ‘গার্লস স্পেস মিশন ২০৩৫’ এর মাধ্যমে ৩০ জন কিশোরীকে শুধু মহাকাশ সম্পর্কে শেখানো নয়, বরং তাদের আত্মবিশ্বাসী হওয়া, বৈজ্ঞানিকভাবে চিন্তা করা এবং বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।

আরিফুল হাসান অপু আরও বলেন, কিশোরীদের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করে মহাকাশবিজ্ঞান, রোবোটিকস, প্রকৌশল ও গবেষণায় তাদের দক্ষতা বিকাশে সহায়তা করতে চায় স্পেস ইনোভেশন ক্যাম্প। আজ যারা মঙ্গল অভিযানের অনুকরণে অংশ নিচ্ছে, ভবিষ্যতে তাদের মধ্য থেকেই কেউ মহাকাশবিজ্ঞানী, রোবোটিকস প্রকৌশলী কিংবা আন্তর্জাতিক গবেষক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে-এমন প্রত্যাশা রয়েছে।

তিনি বলেন, আজকের এই ৩০ কিশোরী ভবিষ্যতে বাংলাদেশের মহাকাশ গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এমন একটি প্রজন্ম গড়ে তোলাই উদ্যোগটির লক্ষ্য, যারা শুধু প্রযুক্তি ব্যবহার করবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবনেও নেতৃত্ব দেবে।

দীর্ঘমেয়াদি দক্ষতা উন্নয়নের পরিকল্পনা কর্মসূচির ধারাবাহিকতায় অংশগ্রহণকারী ৩০ কিশোরীর জন্য দীর্ঘমেয়াদি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে স্পেস ইনোভেশন ক্যাম্প। এর মধ্যে রয়েছে মহাকাশবিজ্ঞান, রোবোটিকস, রকেট প্রযুক্তি ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে উন্নত প্রশিক্ষণ, গবেষণাভিত্তিক প্রকল্প, মঙ্গল অনুসন্ধানী রোবট ও আবাসনের মডেল তৈরি এবং নিয়মিত মহাকাশ অভিযান অনুকরণ কার্যক্রম।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের সঙ্গে কিশোরীদের যুক্ত করে একটি পরামর্শক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতা, গবেষণা উপস্থাপনা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে।

উদ্যোগটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে মহাকাশবিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণায় আগ্রহী দক্ষ ও আত্মবিশ্বাসী নারী প্রজন্ম গড়ে তুলতে অবদান রাখা। আয়োজকদের মতে, ‘গার্লস স্পেস মিশন ২০৩৫’ কেবল এক দিনের কর্মসূচি নয়; বরং বাংলাদেশের কিশোরীদের মহাকাশ অনুসন্ধান ও বৈজ্ঞানিক উদ্ভাবনের পথে এগিয়ে নেওয়ার একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।

মহাকাশ অভিযান

সংশ্লিষ্ট সংবাদ: মহাকাশ

২১ জুন ২০২৬
প্রযুক্তি থাকলেও কেন তৈরি হচ্ছে না মহাকাশের লিফট?
০৬ ডিসেম্বর ২০২৪
পেছাল নাসার আরমিস ২ ও ৩ মিশন
০৮ মার্চ ২০২৪
মহাকাশ অভিযানে যাচ্ছেন হিজাব পরা আরব নারী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্মার্ট বিমানবন্দরের পথে তৃতীয় টার্মিনাল, গবেষণায় যুক্ত দুই প্রতিষ্ঠান
  2. গোপনীয়তা রক্ষায় ফোনের সার্চ হিস্টোরি মুছতে অনুসরণ করুন এই ধাপগুলো
  3. বন্ধ হচ্ছে ফেসবুক ‘রিচ’
  4. ১৬ বছরের কম বয়সীদের ঠেকাতে পারছে না ফেসবুক-টিকটক, মামলার পথে অস্ট্রেলিয়া
  5. গার্লস স্পেস মিশন ২০৩৫: মহাকাশ অভিযানের স্বপ্নে ৩০ কিশোরী
  6. চোখের পলকে শেষ হচ্ছে ফোনের চার্জ? বদলে ফেলুন এই ৬ সেটিংস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x