Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন
আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? অ্যাকাউন্ট সুরক্ষায় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
চালু হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম
কাঠের নকশায় প্রথম মাদারবোর্ড উন্মোচন
আইডিবিতে চলছে কম্পিউটার মেলা

এক সিমে ভয়েস কল, ডেটা ও কনটেন্ট! কেমন হবে এমভিএনও সেবা

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

অনলাইন ডেস্কএমভিএনও বা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এমন এক ধরনের মোবাইল সেবা, যেখানে কোনো কোম্পানি নিজের টাওয়ার বা নেটওয়ার্ক অবকাঠামো না দিয়েই অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল সেবা দেয়। তারা নিজেরা নেটওয়ার্ক তৈরি করেনা, কিন্তু বিদ্যমান নেটওয়ার্ক ব্যবহার করে  ভয়েস কল, ডেটা ইন্টারনেট, এসএমএস ইত্যাদি সেবা দিয়ে থাকে।

সম্প্রতি বাংলাদেশে বিটিসিএল এই মডেলেই নতুন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। বিটিসিএল নিজস্ব নেটওয়ার্ক না থাকলেও টেলিটক বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য মোবাইল সেবা দেবে-এটাই এমভিএনও মডেল।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই সেবা ব্যবহার করা খুব সহজ। প্রথমে বিটিসিএলের এমভিএনও সিম নিতে হবে এবং ‘আলাপ’ অ্যাপ ইন্সটল করতে হবে। ঘরে থাকলে ওয়াইফাই, বাইরে থাকলে মোবাইল ডেটার মাধ্যমে একই সেবা পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা জীপন ব্রডব্যান্ড ও রাউটারের মাধ্যমে আনলিমিটেড ইন্টারনেট সুবিধাও পাবেন।

তিনি আরও বলেন, গ্রাহকরা এই প্ল্যাটফর্মে নাটক, সিনেমা ও অন্যান্য ওটিটি কনটেন্ট দেখতে পারবেন। ভবিষ্যতে কোয়াড-প্লে সেবার মাধ্যমে একক সংযোগে ভয়েস কল, ডেটা, ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্ট উপভোগ করা যাবে।

ফয়েজ আহমদ তৈয়্যব নিশ্চিত করেন, এটি পাইলট পর্যায়ে ইতোমধ্যে সফলভাবে চালু হয়েছে। নির্বাচনের পর রমনা ও গুলশান এলাকা থেকে বাণিজ্যিকভাবে সেবা শুরু হবে। ভবিষ্যতে সারাদেশে ফাইবার সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিটিসিএল গ্রাহকদের ডিজিটাল জীবনকে আরও সহজ, সাশ্রয়ী ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে।

গ্রাহক জরিপের তথ্য তুলে ধরে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ও ব্রডব্যান্ডের যৌথ প্যাকেজকে ইতিবাচকভাবে দেখছেন। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে, সেবার মান উন্নত হবে এবং ওটিটি কনটেন্ট পাইরেসি হ্রাস পাবে।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) এই উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তি

১৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন
২৮ ডিসেম্বর ২০২৫
আপনার হোয়াটসঅ্যাপ কি সুরক্ষিত? অ্যাকাউন্ট সুরক্ষায় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
১৬ ডিসেম্বর ২০২৫
চালু হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আবার আলোচনায়, বাড়তি দামে ফিরছে ট্রাম্পের টি১ স্মার্টফোন
  2. ‘এআই সঠিকভাবে কাজে লাগালে রিপোর্টিং আরও বাস্তবমুখী ও যুগোপযোগী হবে’
  3. এক সিমে ভয়েস কল, ডেটা ও কনটেন্ট! কেমন হবে এমভিএনও সেবা
  4. দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম বাজারে আসছে
  5. ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
  6. তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x