Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
জেমিনি ৪ আর্গন কি গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল?
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ফান্ডেডনেক্সট
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ল্যাপটপে কোর আই৩, আই৫ ও আই৭ মানে কী? কেনার আগে জেনে নিন
এআই ও কানেক্টেড ইকোসিস্টেমে নতুন পরিকল্পনা অনার’র

প্রযুক্তি খাতে নতুন প্ল্যাটফর্ম: আত্মপ্রকাশ করলো ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত এবং পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) এ কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এ কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক বিশিষ্ট উপদেষ্টা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন কামাল জেমস।

প্রধান উপদেষ্টা এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী থিংক-ট্যাঙ্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।’

নতুন এ ফোরামের সভাপতি হিসেবে প্রকৌশলী রাফেল কবির বলেন, ‘দেশের আইসিটি খাতের জাতীয়তাবাদী চিন্তার উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ফোরাম। আমরা প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ আমাদের প্রথম অগ্রাধিকার।’

সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, ‘জাতীয় উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ফোরাম কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণদের একত্রিত করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করা হবে।’

এই জাতীয়তাবাদী আইসিটি ফোরামের মাধ্যমে দল থেকে সরকারের সাথে আইসিটি খাতের পলিসি প্রনয়নের ক্ষেত্রে মতামতসহ বিভিন্নভাবে একটি সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে।

প্রযুক্তি
২১ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট
২১ সেপ্টেম্বর ২০২৬
৩০০ হার্টজের মনিটর গেমারদের জন্য কেন উপযোগী, কেমন ‘জি২৭কিউ৩’
২০ সেপ্টেম্বর ২০২৬
এআই নিয়ন্ত্রণে একমত নন প্রযুক্তি বিশ্বের শীর্ষ নেতারা, মতবিরোধ
১৯ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, অংশ নিলেন ৫২ হাজার ২০০ জন
১৯ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ বাঁচাতে হোয়াটসঅ্যাপের অটো-ডাউনলোড বন্ধ করুন
১৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে বিএইচএল গ্রুপের ‘ক্রাফ্টেড টুগেদার ২০২৬’
১৮ সেপ্টেম্বর ২০২৬
আইডিএমের বিকল্প: ফ্রিতে পিসির জন্য ৩ ডাউনলোড ম্যানেজার
১৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে হাই ফিউচারের গ্যাজেট ও লাইফস্টাইল পণ্য নিয়ে এলো স্মার্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬
রোবট নষ্ট হলে মেরামতে ছুটবে ‘অ্যাম্বুলেন্স’
১৭ সেপ্টেম্বর ২০২৬
পেশাজীবীদের জন্য আসুসের নতুন ফ্ল্যাগশিপ ল্যাপটপ ‘এক্সপার্টবুক আল্ট্রা’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেমিনি ৪ আর্গন কি গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল?
  2. এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ফান্ডেডনেক্সট
  3. ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  4. ল্যাপটপে কোর আই৩, আই৫ ও আই৭ মানে কী? কেনার আগে জেনে নিন
  5. এআই ও কানেক্টেড ইকোসিস্টেমে নতুন পরিকল্পনা অনার’র
  6. নীতিমালা লঙ্ঘন করে আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেইজে মনিটাইজেশন : ডিসমিসল্যাব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x