Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৩৪, ১২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৩৪, ১২ জুলাই ২০২৬
আরও খবর
আজ রাতেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
উসাইন বোল্টকেও পেছনে ফেলল রোবট!
শিগগিরই ‘রোবোট্যাক্সি’ সাইবারক্যাব বাজারে আনার ইঙ্গিত টেসলার
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেটের অভিজ্ঞতা তুলে ধরল গ্রামীণফোন
কিশোরদের জন্য চ্যাটজিপিটি নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের সংশয়

চলছে বুধ গ্রহের বক্রগতি, এ সময় প্রাক্তনের ফিরে আসার ঘটনা কি সত্যি?

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৩৪, ১২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৯:৩৪, ১২ জুলাই ২০২৬
বুধের পশ্চাদগামী গতি

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করলেই ইদানীং একটি বিষয় বেশ চোখে পড়ছে— ‘মার্কারি রেট্রোগ্রেড’ বা বুধ গ্রহের বক্রগতি (উল্টোমুখী অবস্থান)। গত ২৯ জুন শুরু হওয়া বুধ গ্রহের এই বিশেষ চলন শেষ হবে আগামী ২৩ জুলাই। জ্যোতিষশাস্ত্র অনুসারীদের অনেকেরই দাবি, এই সময়ে নাকি সাবেক প্রেমিক বা প্রেমিকা আচমকা জীবনে ফিরে আসে, পুরনো ভালোবাসা দরজায় কড়া নাড়ে কিংবা হারিয়ে যাওয়া সম্পর্ক জোড়া লাগে। কিন্তু জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের এই সংযোগের পেছনের আসল সত্য কী?

ভারতের আহমেদাবাদের জ্যোতিষী ও ‘দ্য ইন বিটুইনের প্রতিষ্ঠাতা পূজা আসনানি জানান, মার্কারির এই অবস্থানকে অধিকাংশ মানুষ ভুলভাবে ব্যাখ্যা করেন। এটি মূলত একটি মহাজাগতিক ভ্রম, যেখানে পৃথিবী থেকে দেখলে মনে হয় বুধ গ্রহটি উল্টো দিকে চলছে।

পূজা আসনানির মতে, বুধ গ্রহের এই উল্টোমুখী চলনের সঙ্গে সাবেক প্রেমিক বা প্রেমিকার ফিরে আসার সরাসরি কোনো ধ্রুপদী জ্যোতিষতাত্ত্বিক নিয়ম নেই। এটি আসলে আধুনিক যুগের একটি মনগড়া ব্যাখ্যা।

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে ধরা হয় যোগাযোগ, কথোপকথন, চিন্তাভাবনা, স্মৃতি ও অসম্পূর্ণ বিনিময়ের নিয়ন্ত্রক হিসেবে। ফলে এই বক্রগতির সময়ে মানুষের অতীত জীবনের কোনো অসম্পূর্ণ কথোপকথন, অমীমাংসিত পরিস্থিতি বা ফেলে আসা কোনো বিষয় পর্যালোচনার জন্য পুনরায় সামনে আসতে পারে। সাবেক কোনো মানুষের হঠাৎ যোগাযোগ করাটা আসলে সেই ‘অসম্পূর্ণ আলোচনার’ একটি অংশ মাত্র, সম্পর্ক জোড়া লাগানোর কোনো ঐশ্বরিক সংকেত নয়।

মানুষ প্রায়শই কাউকে মনে পড়া বা অতীতের কোনো স্মৃতি সামনে আসাকে বর্তমান জীবনের ‘প্রয়োজনীয়তা’ হিসেবে ভুল করে বসে। এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন, বুধের এই পর্যায়টি আসলে মানুষকে নতুন করে কোনো সম্পর্ক শুরু করার আমন্ত্রণ জানায় না। বরং অনেক সময় এটি জীবনের কোনো অমীমাংসিত অধ্যায়কে ভিন্নভাবে বোঝার এবং চিরতরে সেই অধ্যায়টি বন্ধ করে সম্মানের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার শেষ সুযোগ দেয়।

সহজ কথায়, অতীতের কোনো মানুষ যদি এই সময়ে ফিরেও আসে, তবে বুধ গ্রহ আপনাকে বলছে না যে— ‘যাও, পুরনো সম্পর্কটি আবার জোড়া লাগাও।’ এটি মূলত আপনাকে প্রশ্ন করছে— ‘এখানে কি এমন কিছু বাকি আছে যা এখনো মনোযোগ পাওয়ার যোগ্য?’ কখনো এর উত্তর হ্যাঁ হতে পারে, আবার কখনো খুব শান্তিপূর্ণ ‘না’-ও হতে পারে।

সাবেক কেউ যোগাযোগ করলে কী করবেন?

যদি এই সময়ে সত্যি সত্যিই পুরনো কোনো ভালোবাসার মানুষ আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তবে আপনার পদক্ষেপ কেমন হওয়া উচিত?

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, এই সময়ে তড়িঘড়ি করে কোনো বড় সিদ্ধান্ত বা সম্পর্কের বোঝাপড়ায় না যাওয়াই শ্রেয়। যেহেতু বুধের এই বক্রগতির সময়কালটি মূলত একটি ‘পর্যালোচনা পর্যায়’, তাই নিজেকে সময় দেওয়া উচিত। কারো কারো জন্য এটি সত্যিই অতীতের ভুল সংশোধনের সুযোগ হতে পারেআবার অনেকের জন্য এটি একটি পরীক্ষা হতে পারে যে— অতীতের সেই একই ভুল পুনরাবৃত্তি না করার মতো মানসিক পরিপক্বতা তারা অর্জন করতে পেরেছে কি না।

মহাবিশ্ব বা তারার ওপর দোষ না চাপিয়ে, যেকোনো আবেগী সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ভেতরের অনুভূতি ও বিবেককে প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অতীত যদি আপনার বর্তমান ব্যক্তিত্বের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে তাকে অতীতেই রেখে দেওয়া শ্রেয়।

সূত্র : এনডিটিভি

বিজ্ঞান ও প্রযুক্তি বুধ গ্রহ বক্রগতি

সংশ্লিষ্ট সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তি

২২ আগস্ট ২০২৬
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেটের অভিজ্ঞতা তুলে ধরল গ্রামীণফোন
২২ আগস্ট ২০২৬
কিশোরদের জন্য চ্যাটজিপিটি নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের সংশয়
২২ আগস্ট ২০২৬
দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম হবে আইটি সেন্টার: আইসিটি মন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টিনেজারদের উবার যাত্রায় লাইভ ভিডিও নজরদারি করতে পারবেন অভিভাবকরা
  2. ফাইভ-জির পূর্ণ সক্ষমতায় শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক জরুরি, কর্মশালায় বিশেষজ্ঞরা
  3. অফ-রোড থেকে হাইওয়ে, এক্সপালস ২০০-এর সক্ষমতা যাচাইয়ে মিডিয়া টেস্ট রাইড
  4. এএমডি-ইনটেলকে দেশে আনতে প্রয়োজন সরকারি উদ্যোগ ও সঠিক নীতি: এনায়েতুর রহমান
  5. চীনের রোবট গেমসে হিউম্যানয়েড প্রযুক্তির নতুন চমক
  6. বাংলাদেশের চার তরুণ প্রকৌশলী পেলেন ‘হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x