Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
শাহজালাল রোহান
১৪:১৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:১৮, ০৭ অক্টোবর ২০২৬
শাহজালাল রোহান
১৪:১৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:১৮, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
মার্কিন নির্বাচনে ৪৪ কোটি ডলার ঢেলেও বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক
এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য সংগ্রহ বন্ধে নতুন নিয়ম আনছে গুগল-ওপেনএআই
১৪০০ প্রতিযোগীকে পেছনে ফেলে টেকনোপ্রিনিউরশিপে চ্যাম্পিয়ন টিম আশা
ধীরগতির ওয়াই-ফাই নিয়ে বিরক্ত? আজই বদলে ফেলুন রাউটার রাখার এই নিয়মগুলো
অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি

৯ অক্টোবর থেকে জেমিনি ব্যবহারে গুনতে হবে টাকা

শাহজালাল রোহান
১৪:১৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:১৮, ০৭ অক্টোবর ২০২৬
শাহজালাল রোহান
১৪:১৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:১৮, ০৭ অক্টোবর ২০২৬

বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে গুগল। আগামী ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে জেমিনি ফ্ল্যাশ ও জেমিনি প্রো মডেল ব্যবহারের সুযোগ থাকছে না। এ ক্ষেত্রে বিনামূল্যের ব্যবহারকারীরা শুধু জেমিনি ফ্ল্যাশ-লাইট মডেল ব্যবহার করতে পারবেন।

গুগলের সাপোর্ট পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে জেমিনি অ্যাপ ও ডেস্কটপ সংস্করণে একাধিক মডেল বেছে নেওয়ার সুযোগ রয়েছে। তবে ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে করা সব প্রশ্নের উত্তর দেবে জেমিনি ফ্ল্যাশ-লাইট।

জেমিনি ফ্ল্যাশ-লাইট তুলনামূলক কম খরচের মডেল। এর চেয়ে বেশি সক্ষম জেমিনি ফ্ল্যাশ। আর জটিল কাজ ও উন্নত যুক্তি বিশ্লেষণের জন্য তৈরি করা হয়েছে জেমিনি প্রো।

এই পরিবর্তনের প্রভাব শুধু বিনামূল্যের ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। গুগলের এআই প্লাস গ্রাহকেরাও এর আওতায় পড়বেন। যুক্তরাষ্ট্রে মাসে ৫ ডলারের এই সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা জেমিনি ৩.১ প্রো মডেলের সুবিধা হারাবেন।

গুগলের দাবি, জেমিনি ৩.১ প্রো জটিল গণিত ও কোডিংয়ের কাজে বেশি সক্ষম। পাশাপাশি টেক্সট, ফাইল, ছবি ও ভিডিও বিশ্লেষণেও এর সক্ষমতা বেশি। ফলে কোডিং, পড়াশোনা কিংবা বড় নথি বিশ্লেষণের মতো কাজে জেমিনি ব্যবহারকারীদের আরও ব্যয়বহুল সাবস্ক্রিপশন নিতে হতে পারে।

গুগল এআই প্রোর মাসিক সাবস্ক্রিপশন ফি ২০ ডলার। আর বেশি ব্যবহারের সীমা থাকা এআই আল্ট্রা প্ল্যানের জন্য মাসে অন্তত ১০০ ডলার খরচ করতে হবে।

এদিকে মডেল ব্যবহারে নতুন ‘এফোর্ট লেভেল’ সুবিধাও যুক্ত করছে গুগল। ব্যবহারকারীরা লো, মিডিয়াম ও হাই—  এই তিনটি স্তর থেকে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। স্তর যত বাড়বে, মডেল তত বেশি বিশদ ও গভীরভাবে কাজ করবে। তবে বেশি এফোর্ট লেভেল ব্যবহার করলে নির্ধারিত ব্যবহারের সীমাও দ্রুত শেষ হবে।

এআই আল্ট্রা গ্রাহকদের জন্য থাকছে আরও উন্নত সুবিধা। তারা জেমিনির সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের জন্য ‘ডিপ থিংক’ অপশন পাবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য জেমিনি ৪ আর্গন উন্মুক্ত হলে এআই আল্ট্রা গ্রাহকেরাও সেটি ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমানে মডেলটি গুগলের ‘ফেয়ারউইন্ড প্রোগ্রামে’ সরকার ও বিশ্বস্ত অংশীদারদের জন্য সীমিতভাবে উন্মুক্ত রয়েছে।

জেমিনি ফ্ল্যাশ সাধারণত দ্রুত ও দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত হয়। প্রশ্নের উত্তর, লেখালেখি, সম্পাদনা, অনুবাদ, ছবি বিশ্লেষণ, তথ্য সংক্ষেপ করা এবং সাধারণ কোড লেখা বা বিশ্লেষণের মতো কাজ এতে করা যায়।

অন্যদিকে, জেমিনি প্রো তুলনামূলক জটিল ও বিশ্লেষণধর্মী কাজের জন্য তৈরি। জটিল গণিত ও যুক্তিভিত্তিক সমস্যা সমাধান, কোডিং, বড় নথি বিশ্লেষণ এবং টেক্সট, ছবি, ফাইল ও ভিডিও থেকে তথ্য বিশ্লেষণে এটি বেশি সক্ষম।

সূত্র: এনগ্যাজেট

বিজ্ঞান ও প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা গুগল জেমিনি

সংশ্লিষ্ট সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তি

০১ নভেম্বর ২০২৬
এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য সংগ্রহ বন্ধে নতুন নিয়ম আনছে গুগল-ওপেনএআই
৩১ অক্টোবর ২০২৬
১৪০০ প্রতিযোগীকে পেছনে ফেলে টেকনোপ্রিনিউরশিপে চ্যাম্পিয়ন টিম আশা
৩১ অক্টোবর ২০২৬
ধীরগতির ওয়াই-ফাই নিয়ে বিরক্ত? আজই বদলে ফেলুন রাউটার রাখার এই নিয়মগুলো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রবি ও এমটিবির রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর, বাড়বে ক্যাশলেস লেনদেন
  2. নতুন ফোন না কিনেও পুরোনো অ্যান্ড্রয়েড দীর্ঘদিন চালানোর উপায়
  3. বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন
  4. স্মার্টফোনের আইপি রেটিং নাকি মিলিটারি গ্রেড প্রোটেকশন, কোনটি কী সুরক্ষা দেয়?
  5. কাল শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x