Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২২, ০৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২২, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০ উপজেলায় আম্বার আইটির ইন্টারনেট
সস্তা পাওয়ার ব্যাংকেই নষ্ট হতে পারে স্মার্টফোন, কেনার আগে যা দেখবেন
ক্লিক করলেই কম্পিউটার বন্ধ, উইন্ডোজে তৈরি করুন শাটডাউন শর্টকাট
রবি ও এমটিবির রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর, বাড়বে ক্যাশলেস লেনদেন
বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন

কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন, নিবন্ধন চলছে

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২২, ০৩ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২২, ০৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা। এ আয়োজনে অংশ নিতে নিবন্ধন কার্যক্রম চলছে। নিবন্ধনের শেষ সময় ৮ নভেম্বর।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর ১৪ নভেম্বর হবে মূল সম্মেলন। কক্সবাজারের লং বিচ হোটেলে এসব আয়োজন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সহযোগিতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

এবারের সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এপনিকের মহাপরিচালক জিয়া রং লো। এ ছাড়া আইএসপিএবির সভাপতি ও মহাসচিব, বিডিনগের সভাপতি এবং দেশ-বিদেশের বিভিন্ন বক্তা ও প্রশিক্ষক অংশ নেবেন।

সম্মেলন ও কর্মশালার সহ-আয়োজক আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা বলেন, আইএসপিএবি তার প্রকৌশলীদের বছরে চারটি প্রশিক্ষণ দিয়ে থাকে। তবে এ খাতে আরও প্রশিক্ষণকেন্দ্র প্রয়োজন। পর্যাপ্ত প্রশিক্ষণকেন্দ্র থাকলে প্রকৌশলীদের জন্য প্রতি মাসে প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হতো।

তিনি আরও বলেন, দেশের প্রকৌশলীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। দিন দিন এ সংখ্যা বাড়ছে।

সম্মেলনে অংশগ্রহণকারীরা নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জনের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর, শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলন ও কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের এই লিংকে ক্লিক করুন।

বিডিনগ নিয়মিতভাবে নেটওয়ার্ক পরিচালনা ও ইন্টারনেট প্রযুক্তিবিষয়ক জ্ঞান বিনিময়, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং দেশের ইন্টারনেট কমিউনিটির মধ্যে সহযোগিতা বাড়াতে বিভিন্ন আয়োজন করে থাকে। এবারের সম্মেলনেও এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

০৫ নভেম্বর ২০২৬
কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০ উপজেলায় আম্বার আইটির ইন্টারনেট
০৫ নভেম্বর ২০২৬
সস্তা পাওয়ার ব্যাংকেই নষ্ট হতে পারে স্মার্টফোন, কেনার আগে যা দেখবেন
০৫ নভেম্বর ২০২৬
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সঙ্গে ফাইভজি, কেমন হলো রেডমি ১৭?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০ উপজেলায় আম্বার আইটির ইন্টারনেট
  2. সস্তা পাওয়ার ব্যাংকেই নষ্ট হতে পারে স্মার্টফোন, কেনার আগে যা দেখবেন
  3. ক্লিক করলেই কম্পিউটার বন্ধ, উইন্ডোজে তৈরি করুন শাটডাউন শর্টকাট
  4. রবি ও এমটিবির রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর, বাড়বে ক্যাশলেস লেনদেন
  5. নতুন ফোন না কিনেও পুরোনো অ্যান্ড্রয়েড দীর্ঘদিন চালানোর উপায়
  6. বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমাবে ৮১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ফোন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x