নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেট, প্রযুক্তিপণ্যে ২০% ছাড়
নারায়ণগঞ্জে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি)। নতুন আউটলেট চালু উপলক্ষে ৭ থেকে ৯ নভেম্বর নির্বাচিত প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি।
নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টে চালু হওয়া নতুন এই আউটলেটে সরাসরি কেনাকাটার ক্ষেত্রে তিন দিনের বিশেষ অফারটি পাওয়া যাবে।
গ্যাজেট অ্যান্ড গিয়ার দেশের অন্যতম প্রিমিয়াম প্রযুক্তি ও লাইফস্টাইল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। এটি অ্যাপলের অনুমোদিত বিক্রেতাও। নতুন আউটলেটে বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোনের পাশাপাশি মোবাইল ফোনের আনুষঙ্গিক সামগ্রী, অডিও পণ্য, স্মার্ট ডিভাইসসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য পাওয়া যাবে।
এছাড়া একই ছাদের নিচে অ্যাপল, স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারমান কারডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজনসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য রাখা হয়েছে।
ক্রেতাদের সুবিধার জন্য আউটলেটে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শূন্য শতাংশ কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও থাকছে। পাশাপাশি নির্বাচিত পণ্যে বিশেষ ছাড় ও উপহারের সুযোগ রয়েছে।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন আউটলেটটি নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টের ষষ্ঠ তলায় অবস্থিত। ঠিকানা—৫৯ বিবি রোড, ২ নম্বর রেলগেট, নারায়ণগঞ্জ-১৪০০।
উদ্বোধন উপলক্ষে ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনের বিশেষ ছাড়। এই সময়ে ক্রেতারা নতুন আউটলেট থেকে নির্বাচিত প্রযুক্তিপণ্য কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাবেন।

এনটিভি অনলাইন ডেস্ক