লাইসেন্সবিহীন ওয়াকি-টকি ব্যবহারে কঠোর অবস্থানে বিটিআরসি

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এ অভিযানে লাইসেন্সবিহীনভাবে ব্যবহৃত ওয়াকি-টকি জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।বিটিআরসি জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে...